এক্সপ্লোর

ATM Loot Case Update:  এটিএম প্রতারণাকাণ্ডে গুজরাত থেকে ধৃত ২, কলকাতায় পাকড়াও আরও ২

এটিএম যন্ত্র বসিয়ে প্রতারণার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্রে ধরে শুরু হয় তদন্ত

কলকাতা: এটিএম প্রতারণাকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে ২ জনকে কলকাতা থেকে এবং বাকি ২ জনকে গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে।  গুজরাত থেকে ধৃতদের এরাজ্যে আনতে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছে। 

সুরাত থেকে গ্রেফতার করা হয়েছে দিল্লির দুই বাসিন্দাকে। ধৃতদের নাম,  মনোজ গুপ্তা এবং নবীন গুপ্তা। অন্যদিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে,  বিশ্বদীপ রাউত এবং আব্দুল সইফুল মণ্ডলকে।

এটিএম যন্ত্র বসিয়ে প্রতারণার ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্রে ধরে শুরু হয় তদন্ত। 

পুলিশ সূত্রে খবর,  হাতে আসা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা থেকে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়। তাঁরা কী ধরনের যন্ত্র ব্যবহার করছে, তা দেখা হয়। 

প্রথমে কলকাতা থেকে ২ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের জেরা করে গুজরাতে বাকি ২ জনের খোঁজ পান তদন্তকারীরা। 

গ্যাংটি ভিন রাজ্যের বলে অনুমান করে কলকাতা পুলিশ। গত পরশু ভিনরাজ্যে যায় পুলিশের ৩টি দল। তিনটি দল যায় দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানায়। 

সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে গ্রেফতার হওয়া এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করার  লক্ষ্যে ফরিদাবাদে যায় একটি দল। 

পাশাপাশি, শহরের এটিএমগুলি পরীক্ষা করেন ফরেন্সিক আধিকারিকরা। ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, ডুপ্লিকেট চাবি দিয়ে এটিএম খুলে বিশেষ যন্ত্র লাগানো হচ্ছে। 

তার ফলে এটিএম-এর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে। তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এটাই হল ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পদ্ধতি। 

গোয়েন্দা সূত্রের খবর, এটিএমের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কেবিলের সঙ্গে বিশেষ ডিভাইস যা যন্ত্র বসিয়ে দিচ্ছে প্রতারকরা। 

এরপর মাস্টার কি দিয়ে এটিএমের ডিসপ্লে-র ওপরের হুড খুলে লোপাট করা হচ্ছে টাকা। ডিভাইস ইনস্টলের ফলে, ব্যাঙ্কের বিশেষ সফটঅয়্যার অকেজো হয়ে যাচ্ছে। ফলে এটিএম থেকে টাকা লোপাট করলেও ব্যাঙ্কের কাছে কোনও তথ্য পৌঁছচ্ছে না।

পুলিশ সূত্রে খবর,  ১২ থেকে ২২মে-র মধ্যে মাত্র ১১ দিনের মধ্যে কলকাতার ৭টি থানা এলাকার ১০টি এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ২ কোটি টাকারও বেশি।

পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে এটিএম প্রতারণার অভিযোগে খড়দা থেকে হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে এই সব ঘটনার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, এই জালিয়াতিতে গ্রাহকের অ্যাকাউন্টে ক্ষতি হচ্ছে না। ব্যাঙ্কেরও না। কিন্তু থার্ড পার্টি - যারা ব্যাঙ্কের এটিএমে টাকা ভরার দায়িত্বে থাকে, ক্ষতি হচ্ছে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget