এক্সপ্লোর

Durga Puja 2021 : চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হয় জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোয়

রাজবাড়ির অন্দরে অর্ধরাত্রি পুজো হবে । সেই পুজো রাজপরিবারের সদস্যরা ছাড়া কেউ দেখতে পারেন না। সেখানে চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হবে। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাজ আমলের সেই রাজাও নেই । রাজপাটও নেই । কিন্তু সেই ৫১২ বছর আগের সেই সমস্ত রীতি মেনে এখনও হয়ে চলেছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। এবার পাঁচশো বারো বছরে পদর্পণ করল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। 
আজ মহাষ্টমীর পুজো শুরু হয়েছে সম্পূর্ণ রীতি মেনেই মহাষ্টমী অঞ্জলি হল।  মহাষষ্ঠীর সকালে রাজবাড়ির আদি দুটি বটগাছকে পুজো দিয়ে দুর্গাপুজোর শুভারম্ভ করেন রাজ পরিবারের সদস্য প্রণত বসু।  সপ্তমীর সকালে  রাজপরিবারের সদস্যরা দেবীকে বরণ করে সপ্তমীর পুজোর সূচনা করেন। সম্পূর্ণ কোভিড বিধিনিষেধ এবং রীতি মেনে পুজোর আয়োজন করা হয়েছে।
আজ অষ্টমীর রাতে রাজবাড়ির অন্দরে অর্ধরাত্রি পুজো হবে । সেই পুজো রাজপরিবারের সদস্যরা ছাড়া কেউ দেখতে পারেন না। সেখানে চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হবে। 
মহাষ্টমীতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ৷ সাড়ম্বর দেবী বন্দনা।  আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ।  আর দু’দিন বাকি পুজোর। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত বাংলা। মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে।  প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই  সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷ 

আরও পড়ুন :

আজ কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো, জেনে নিন কখন, কীভাবে দেখবেন


অষ্টমীতে অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন আশঙ্কা নেই। তাই ফুরফুরে মেজাজেই পুজো চলছে জলপাইগুড়িতে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে ১৪-১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আছে।

সেরা শিরোনাম

আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
West Bengal News: মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির
মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget