এক্সপ্লোর

Alipore Zoo Union: আলিপুর চিড়িয়াখানায় বিএমএসের থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

ইউনিয়নের দখলকে কেন্দ্র করে, সোমবার সকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আলিপুর চিড়িয়াখানায়।এদিন সকালে, বন্ধ আলিপুর চিড়িয়াখানার গেটে জড়ো হন তৃণমূলের নেতা কর্মীরা। দেওয়া হয় স্লোগান।


অনির্বাণ বিশ্বাস, আবীর দত্ত ও প্রকাশ সিনহা, কলকাতা:  ইউনিয়নের (Union) দখল (Capture) নিয়ে আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoo) উত্তেজনা।  আরএসএস (RSS)-এর  শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল (TMC)। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

ঘটনা ঘিরে আলিপুর চিড়িয়াখানায় তুলকালাম বেঁধে যায় । RSS’র শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ বা BMS’র থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল।ইউনিয়নের দখলকে কেন্দ্র করে, সোমবার সকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আলিপুর চিড়িয়াখানায়।এদিন সকালে, বন্ধ আলিপুর চিড়িয়াখানার গেটে জড়ো হন তৃণমূলের নেতা কর্মীরা। দেওয়া হয় স্লোগান।

এরপরই, পুলিশের সামনেই চিড়িয়াখানার গেট টপকে ভিতরে ঢোকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। গেট ভেঙে হুড়মুড়িয়ে বন্ধ চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েন তাঁরা।ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান পুলিশ কর্মীরা।কয়েকজনের চোটও লাগে।খুলে ফেলা হয় বিজেপির পতাকা।লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা।

INTTUC নেতা রাজেশ সাউয়ের অভিযোগ, রাকেশ সিংহ অনেকদিন ধরে অত্যাচার করছিলেন। গরিবের উপর অত্যাচার করেছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ববি হাকিমের নেতৃত্বে।

এতদিন, আলিপুর চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের দখল ছিল, বিজেপি নেতা রাকেশ সিংহর হাতে। এদিন ইউনিয়নের দখল নিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজেশ সাউ।এর প্রতিবাদে আলিপুর চিড়িয়াখানার পাশে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাকেশ সিংহ বলেছেন, (গেটটা ভেঙে যেভাবে ডিরেক্টরকে অপমান করা হল, তা লজ্জাজনক। আমাদের লোককে মারা হল। এই ঘটনা চিড়িয়াখানার জন্য লজ্জা। কালকে পুলিশকে আগাম জানানো  হয়েছিল।  কিন্তু তারপরও অতিমারীর মধ্যে এত লোক কোথা থেকে জড়ো করা হল? ওয়ার্ডগঞ্জ থানার বিরুদ্ধে কেস হোক। ওরা তৃণমূলকে সাহায্য করছে, ওসি সাহায্য করছেন।

এই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। জয়হিন্দ বাহিনীর আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এখানে বেশ কিছু দিন ধরে রাকেশ সিংহ অত্যাচার করছিলেন। কয়েকজন কর্মী আমাদের কাছে আসেন। এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনে ছিল না। আজ প্রতিষ্ঠা পেল।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,  অনভিপ্রেত ঘটনা, সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএস। দেশের কোথাও কোনও গন্ডগোল হয় না। তৃণমূলের লোকেরা আক্রমণ করেছে।

আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে, আরএসএস-এর শ্রমিক সংগঠনের পার্টি অফিসেরও দখল নেন তৃণমূল কর্মীরা। সেখানেও তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। ইউনিয়নের বোর্ডটি সাদা রং করে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
Sajal Ghosh : 'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget