এক্সপ্লোর

Kolkata: মুম্বই থেকে গ্রেফতার কাঁকুলিয়া হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ভিকি ও তাঁর সঙ্গী

Kolkata: একটি ৪৮ তলা নির্মীয়মান বহুতলের পার্কিং লট থেকে গ্রেফতার করা হয় তাঁকে।  সূত্র মারফত খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কাঁকুলিয়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। মুম্বই থেকে ভিকিকে গ্রেফতার করল পুলিশ। একটি ৪৮ তলা নির্মীয়মান বহুতলের পার্কিং লট থেকে গ্রেফতার করা হয় তাঁকে।  সূত্র মারফত খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডলও। ট্রানজিট রিমান্ডে দুজনকে কলকাতা নিয়ে আসা হচ্ছে।

গত ১৮ অক্টোবর সাতসকালে শহরের প্রাণকেন্দ্রে জোড়া খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল। গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে বাড়ির মধ্যে থেকে জোড়া দেহ উদ্ধার ঘরে উত্তেজনা দেখা দিয়েছিল। জানা গেছে, রক্তাক্ত দেহ দুটি বাড়ির মালিক ও তাঁর চালক। মৃত ২ জনের নাম সুবীর চাকি ও তাঁর চালক রবীন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া রোডে ওই পৈত্রিক সম্পত্তি বিক্রির কথা চলছিল। ঘটনার আগের দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ নিউটাউনের বাড়ি থেকে কাঁকুলিয়া রোডের বাড়িতে আসেন বছর একষট্টির প্রৌঢ় ও তাঁর গাড়িচালক। সম্পত্তি বিক্রি নিয়ে আলোচনার জন্য ফোনে কাউকে ডাকা হয়। সন্ধে থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় প্রৌঢ় ও গাড়িচালকের। পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গড়িয়াহাট থানায় বিষয়টি জানান।

এরপরই পুলিশ এসে একতলা থেকে মালিক ও দোতলা থেকে চালকের দেহ উদ্ধার করে। দেহদুটির ঘাড়, কবজি ও পায়ে গভীর ক্ষত ছিল। খুনের নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছিল লালবাজারের হোমিসাইড শাখাও। 

এদিকে, আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর নাম ইউসুফ শেখ (২৫)। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর নবীনগর এলাকায়। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটো পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান অসামাজিক কাজকর্ম করার জন্য ওই দুষ্কৃতী হয়ত সেখানে উপস্থিত হয়েছিল। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতেই রয়েছে সেই দুষ্কৃতী।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget