এক্সপ্লোর

Mahalaya 2021: রাত পোহালেই বেজে উঠবে শিহরণ জাগানো সেই কণ্ঠ, কেন আজও প্রাসঙ্গিক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ?

যে ক্লাসিক সময়ের সাথে সাথে আজও বাঙালির হৃদয় জুড়ে রয়েছে

কলকাতা : কার্যত দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেছে। চারিদিকে কাশফুলের সমারোহ। এদিকে রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের শেষ দিনকে বলা হয় মহালয়া। হিন্দু ধর্মে বিশ্বাস, এই দিনেই দেবী দুর্গার মর্তে আগমন হয়। বহু বছর ধরে সেই বিশ্বাসে ভর করেই বাঙালিরা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেবীকে স্বাগত জানান। বাঙালির কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনটিতে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কার্যত বেজে ওঠে রেডিও। ভোর ৪টে থেকেই দেবীর আগমনের খুশির সঙ্গে সামঞ্জস্য রেখে রেডিওয় বেজে ওঠে মহিষাসুরমর্দিনী। যে-ই ক্লাসিক সময়ের সাথে সাথে আজও বাঙালির হৃদয় জুড়ে রয়েছে। সম্পূর্ণ উপস্থাপনায় মহিষাসুরের হাত থেকে দেবতাদের রক্ষার লক্ষ্যে দেবী দুর্গার আবির্ভাবের কাহিনি বর্ণনা করা আছে।

এর সুর কম্পোজ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। গলা দিয়েছিলেন সেই সময়ের নামীদামি সঙ্গীত শিল্পীরা। ছিল চণ্ডীপাঠ। আর ছিল কালজয়ী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা। যা শুনতে শুনতে আজও শিহরিত হয়ে ওঠে বাঙালি। আজও সমানভাবে প্রাসঙ্গিক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।

১৯০৫ সালে উত্তর কলকাতার আহিরীটোলায় জন্ম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর। বাবা কালীকৃষ্ণ ভদ্র ও মা সরলাবালা দেবী। ১৯২৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হওয়ার পর, বীরেন্দ্রকৃষ্ণ কলকাতায় অল ইন্ডিয়া রেডিওয় যোগ দেন। এর পরে পঙ্কজ কুমার মল্লিকের 'মহিষাসুরমর্দিনী'র প্রধান কণ্ঠশিল্পী হয়ে ওঠেন। কিংবদন্তি রেডিও ভয়েস হয়ে ওঠার পাশাপাশি, বীরেন্দ্রকৃষ্ণ একজন চমৎকার নাট্যকার ও পরিচালক ছিলেন। থিয়েটারে 'সাহেব বিবি গোলাম' পরিচালনা করেছিলেন। ছিলেন সমৃদ্ধ লেখকও। 'নিষিদ্ধ ফল' নামে ফিল্ম স্ক্রিপ্টও লিখেছেন।

১৯৩১ সালে ৯০ মিনিটের মহিষাসুরমর্দিনী প্রথম কম্পোজ হয়েছিল পঙ্কজ কুমার মল্লিকের তত্ত্বাবধানে। বহু বছর ধরে এর লাইভ পারফরম্যান্স করেছেন মানবেন্দ্র মুখোপাধ্য়ায়, আরতী মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। ১৯৬৬ সালে এটি রেকর্ড করা হয়। তার পর থেকেই এটি রেকর্ডেড ভার্সন বাজানো হয় বিভিন্ন সময়ে। অল ইন্ডিয়া রেডিও কলকাতার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা গলায় এর রেকর্ড করার চেষ্টা হয়। ১৯৭৬ সালে গলা দেন উত্তম কুমারও। কিন্তু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উচ্চতায় কেউ পৌঁছতে পারেননি বলে বিশ্লেষকরা মনে করেন। এই কিংবদন্তি ১৯৯১ সালে ৩ নভেম্বর ৮৬ বছর বয়সে মারা যান। কিন্তু, আজও তাঁর অমর সৃষ্টি বেজে ওঠার সাথে সাথে বাঙালির দুর্গাপুজোর দামামা বেজে ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget