এক্সপ্লোর

Mamata Banerjee: নিয়োগপত্র বিতর্কে আসলে কী হয়েছিল? জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভার্চুয়ালি দুর্গাপুজো উদ্বোধনে এসে সেই প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: উৎকর্ষ বাংলা প্রকল্পে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিয়োগপত্র তুলে দেওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। তদন্ত করা হয় নবান্নর পক্ষ থেকে। বিরোধী দলগুলি সেই বিতর্ক প্রসঙ্গে শাসকদলকে বিঁধতে শুরু করে। আজ ভার্চুয়ালি দুর্গাপুজো (Durgapuja 2022) উদ্বোধনে এসে সেই প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। 

উৎকর্ষ বাংলা প্রকল্পে নিয়োগপত্র বিতর্ক-

এদিন ভার্চুয়ালি দুর্গাপুজোগুলির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একশো দিনের কাজে আমরা প্রথম হয়েছি। টাকা দেয়নি। বাংলার বাড়িতে আমরা প্রথম হয়েছি। গ্রামীণ সড়ক যোজনায় আমরা প্রথম হয়েছি। স্কিলেও আমরা প্রথম হয়েছি। তাই নিয়ে বলে বেড়াচ্ছে। স্কিল ট্রেনিংয়ে কী করেছি আমরা? ইন্ডাস্ট্রির সঙ্গে যারা ট্রেনিং নিয়েছে, তাদের মিলিয়ে দিয়েছি। এটা আমি নিয়োগ পত্র কারও হাতে তুলে দিইনি। একে একেবারেই ভুল। আমার চিফ সেক্রেটারি সেখানে উপস্থিত ছিল। শিল্পপতিরা তুলে দিয়েছেন। সমস্যাটা কী হয়েছে, আমি পড়ে জানলাম। যে এক এক জন তিন জায়গা থেকেও অফার পেয়ে গিয়েছে। ফলে এখানে একটা প্রযুক্তিগত সমস্যা হয়েছে। সেক্ষেত্রে এরপর এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে। ওরা একটা নামকরা প্রতিষ্ঠান। ওদেরকে বলা হয়েছে যে, যে একশো সাতজনকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাদের বিকল্প অফার লেটার দাও।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর তিনি তাঁর চিফ সেক্রেটারিকে এই বিষয়ে বলতে বলেন। চিফ সেক্রেটারি বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, রাজ্য সরকার সরাসরি কোনও চাকরির প্রস্তাব দেয় না। আমরা একটা মেলবন্ধন করে দিই। সিআইআই একটা নামকরা প্রতিষ্ঠান। ওরাই আইটিআই, পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য চাকরির ব্যবস্থা করেছে। তাদের মধ্যে একশো সাতজনের কিছু ভুল হয়েছে। একটা বোঝার ভুল তৈরি হয়েছিল। তাই তারা ওই একশো সাতজনকে অফার দিয়ে দিয়েছিল। কিন্তু যখনই এই ভুলটা সামনে আসে, সঙ্গে সঙ্গে আমরা সিআইআইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। ওরা এফআইআর করেছে। যে ক্ষতিগ্রস্ত একশো সাতজন ছাত্রছাত্রী ছিল, তাদেরকে বিকল্প চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে। অনেকেই এর মধ্যে চাকরিতে জয়েন করেছে। ৩০ হাজার জনের মধ্যে একশো সাতজনের সঙ্গে কিছু ভুল হয়েছে।'

আরও পড়ুন - Bratya Basu: 'পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটান', চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ ব্রাত্য-র

চিফ সেক্রেটারির বক্তব্যের পর মুখ্যমন্ত্রী বলেন, 'তাহলে বুঝতে পারছেন তো, কাজ করতে গেলে একটু ভুল হয়। চলতে গেলে রাস্তায় একটু ধাক্কা খেতে হয়। কোনও রাস্তা মসৃন থাকে। কোনও রাস্তায় গর্ত থাকে। এটা কি কোনও বড় বিষয় হল! তাই নিয়ে হেলে-খেলে বেড়াচ্ছে। আর নিজেদের সরকার যে কী করে বেড়াচ্ছে দেশটাকে বিক্রি করে দিয়ে। সেটার ব্যাপারে বলার নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget