এক্সপ্লোর

North Kolkata: ফের উত্তর কলকাতায় বিপত্তি, একই দিনে পরপর ভাঙল দুটি বাড়ি

এই একই দিনে হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ।

কলকাতা: বুধবার উত্তর কলকাতার আহিরীটোলার ডালপট্টির ঘটনার আতঙ্কা কাটেনি এখনও। একদিন ঘুরতে না ঘুরতেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি। একই দিনে পরপর বাড়ি দুটি ভেঙে পড়ে। পোস্তা থানা এলাকায় ১০৫ নম্বর কটন স্ট্রিটে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে এই একই দিনে ২৬ নম্বর জোড়াবাগান স্ট্রিটে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটে। সেই বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। 

এই একই দিনে হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ। দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে কোনও পথচারী না যাওয়ায় বরাত জোরে রক্ষা মিলেছে। কাজেই সেখানে হতাহতের কোনও খবর নেই। জরাজীর্ণ বাড়িটি আগেই ভেঙে ফেলতে বলা হয়েছিল, কিন্তু শরিকি ঝামেলা থাকায় ভাঙা যায়নি বাড়ি। বিপজ্জনক বাড়ি বলে পুরসভার তরফে টাঙিয়ে দেওয়া হয়েছিল বোর্ডও। এমনটাই দাবি করেছেন কাউন্সিলর। 

গতকাল বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতার আহিরীটোলায় জরাজীর্ণ বাড়ি ভেঙে পরে। মৃত্যু হয় ২ বছরের নাতনি ও দিদিমার। সকাল পৌনে ৭টা নাগাদ ৯ নম্বর আহিরীটোলা স্ট্রিটে দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আটকে পড়েন ১৭ জন। প্রথমে দেওয়াল ভেঙে কয়েকজনকে উদ্ধার করেন স্থানীয়রা। পুলিশ, দমকল ও NDRF-এর সহযোগিতায় অন্তঃসত্ত্বা, তাঁর স্বামী, ২ বছরের শিশুকন্যা ও শিশুর দিদিমাকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গ্যাস কাটারের সাহায্যে বেশ কিছুটা অংশ কেটে উদ্ধারকাজ চালানো হয়। পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ও আরজি কর হাসপাতালে মৃত্যু হয় প্রৌঢ়ার। সকালে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, স্থানীয় বিধায়ক শশী পাঁজা, পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ফিরহাদ হাকিম জানান, শহরে এমন শতাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে। বাড়িওয়ালা-ভাড়াটের বিবাদের জেরে বাড়ি ফাঁকা না হওয়ায় ব্যবস্থা নিতে পারছে না পুরসভা। তাহলে কি মালিক-ভাড়াটিয়ার লড়াই-এর জেরে ধসে পড়াই এই বাড়িগুলোর ভবিতব্য? সুরক্ষা দেবে কে? এ নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: Bhabanipur By-Polls: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget