এক্সপ্লোর

ডিভিসি জল ছাড়ার ফলে পলির আধিক্য, ৩ দিনের মধ্যে উত্তর কলকাতায় জলের সমস্যা সমাধানের আশ্বাস ফিরহাদের

ডিভিসি জল ছাড়ার ফলে গঙ্গার জলে পলির আধিক্য। বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্লান্ট।

কলকাতা: গোটা উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচার। ডিভিসি জল ছাড়ার ফলে গঙ্গার জলে পলির আধিক্য। বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্লান্ট। সেই কারণেই পানীয় জলে সমস্যা। ৩ দিন কম পানীয় জল সরবরাহ করা হবে। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, আশ্বাস ফিরহাদ হাকিমের। 

রবিবার জলের সমস্যা দেখা দিয়েছে উত্তর কলকাতা জুড়ে। পুরসভার পানীয় জলে সমস্যার তৈরি হয়েছে। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচারও করা হচ্ছে। যদিও ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, আশ্বাস ফিরহাদ হাকিমের। একই সমস্যা দেখা দিচ্ছে হুগলি জেলায়। 


রাজ্য ও কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে, ডিভিসি যে জল ছেড়েছে, সেই জল ছাড়ার ফলে গঙ্গায় ঢুকেছে প্রচুর পলিমিশ্রিত জল। কালো রঙা সেই পলি ঢুকে যাওয়ায় গঙ্গার থেকে জল শুদ্ধ করার যে প্লান্ট রয়েছে সেখানে সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার জেরে ঘোলা জল সরবরাহ হচ্ছে। অনেক জায়গায় বন্ধ হয়েছে জল সরবরাহ। উত্তরপাড়া থেকে শ্রীরামপুরেও জল ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। কাল কলকাতায় ৫০ শতাংশ জল উৎপাদন হবে, এমনটাই জানা গিয়েছে। 


এ প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "ডিভিসির জল ছাড়ার জন্য গঙ্গায় জলস্তর বেড়েছে। জলের সঙ্গে মাটির পরিমাণ বেড়েছে। কালো রঙের মাটি মিশে গিয়েছে। যার জন্য জলের এমন খারাপ অবস্থা। জল পরিশুদ্ধ প্ল্যান্টে মাটি সব ঢুকে গিয়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের তরফে ঠিক করা হয়েছে যে জোয়ারের সময় উপরিভাগ থেকে অল্প জল নেব। যাতে ভাল জল সরবরাহ করবে। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যে বিষয়টি ঠিক হয়ে যাবে। জলের প্রেসার কম থাকবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget