এক্সপ্লোর

Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা

Howrah TMC leader Arrested : শিবপুরে ভোট পরবর্তী হিংসার মামলায়  মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে গ্রেপ্তার হয় তৃণমূল নেতা সহ তিনজন।

সুনীত হালদার, হাওড়া : শিবপুরের চওড়া বস্তিতে ভোট পরবর্তী হিংসার মামলায়  মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বড়ে সহ তিনজন। বড়ের স্ত্রী শামীমা বানু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। সে নিজেও শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতা।

আরও পড়ুন, ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."

রাজ্যে পালাবদলের পর গত ৭ ই মে শিবপুরের চওড়া বস্তিতে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে এলাকা দখল নিয়ে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটে। বড়ে এবং তার দলবলের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। তারপর থেকে সে পলাতক ছিল। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। দিন তিনেক আগে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে মুম্বাই থেকে গ্রেপ্তার হয় বড়ে। গতকাল রাতে বড়ে সহ তার সঙ্গীদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে হিংসায় প্ররোচনা এবং অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

কোথায় তোলাবাজির অভিযোগ, কোথাও চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। জেলায় জেলায় গ্রেফতার একাধিক তৃণমূল নেতা।  এদিন হাওড়া আদালতে তোলা হয় শামিম আহমেদকে। এদিকে পুরনো একটি আর্থিক প্রতারণা মামলায়, জলপাইগুড়ির ময়নাগুড়িতে গ্রেফতার করা হল যুব তৃণমূল নেতাকে। যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক পাপন চাকলাদার ও তাঁর স্ত্রী কাকলি চাকলাদারকে গ্রেফতার করল ময়নাগুডি থানার পুলিশ। শনিবার রাতে এলাকার একটি ধাবায় মদের আসর বসাতে গিয়ে বেকায়দায় পড়ে যান তৃণমূল নেতা। তাঁকে ব্যাপক মারধর করে স্থানীয়রা।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সস্ত্রীক তৃণমূল নেতাকে সেখান থেকে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে একটি পুরনো মামলায় এরপর গ্রেফতার করে পুলিশ। 

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বাঁকুড়ার গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে।গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পল্লব পাণ্ডেকে গ্রেফতার করল পুলিশ।এদিকে পার্টি অফিসে বোমা ও ধারালো অস্ত্র রাখার অভিযোগে আরামবাগে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ।গ্রেফতার করা হল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাকেশ আলিকে। এরই পাশাপাশি, তোলাবাজি, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গলসিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী জাহির আব্বাস মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget