এক্সপ্লোর

করোনা নেগেটিভ দেহ আটকে রাখার অভিযোগ আর জি করের বিরুদ্ধে! হয়রানির পরিবারের

২ দিন ধরে হয়রানির শিকার হয় মৃতের পরিবার। অবশেষে নিজেদের উদ্যোগে মৃতের কোভিড নেগেটিভ রিপোর্ট জোগাড় করেন তাঁরা

কলকাতা: করোনা রিপোর্ট পজিটিভ না নেগেটিভ? ২ দিন ধরে এই বিভ্রান্তির জেরেই দেহ পড়ে আর জি করের মর্গে। ১৪ জুন হাসপাতালে ভর্তি হন নিউটাউনের বাসিন্দা প্রবীর দাস। অস্ত্রোপচারের আগে করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং অস্ত্রোপচারের পরে রিপোর্ট নেগেটিভ আসে। এর ২ দিনের মধ্যেই রোগীর মৃত্যু হয়। কোভিড পজিটিভ হওয়ার কারণে দেহ না দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। ২ দিন ধরে হয়রানির শিকার হয় মৃতের পরিবার।

একই হাসপাতালে দু’দিনে দু’বার করা হল রোগীর কোভিড পরীক্ষা। রোগীর পরিবার সূত্রে দাবি, প্রথমবার কোভিড পরীক্ষার রিপোর্ট এল পজিটিভ। দ্বিতীয়বার নেগেটিভ। রিপোর্ট নেগেটিভ আসার দু’দিন পর মারা গেলেন রোগী। অভিযোগ, মৃতদেহ নিতে গিয়ে দু’দিন ধরে হয়রানির শিকার হল নিউটাউনের বাসিন্দা প্রবীর দাসের পরিবার। 

পরিবার সূত্রে খবর, গত ১৪ জুন নিমপাতা পাড়তে গিয়ে পা ফস্কে পড়ে যান ২৬ বছরের প্রবীর দাস। পাঁচিলের লোহার রড গেঁথে যায় গলায়। গলায় ছিল রূপোর চেন। তাও গলায় ঢুকে যায়। কোনওরকমে রড বের করা গেলেও রুপোর চেন বের করা যায়নি।

সেই অবস্থায় ওই দিন সন্ধেয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রবীরকে নিয়ে যায় পরিবার। ওই রাতেই অস্ত্রোপচার করে গলা থেকে চেন বের করেন চিকিত্‍সকরা। সে সময় রুটিন মাফিক করোনা পরীক্ষা করা হয়েছিল।  ১৪ জুন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফলে কোভিড ওয়ার্ডে রাখা হয় তাঁকে । 

পরিবার সূত্রে খবর, দু’দিন পর, ১৬ জুন ফের কোবিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, দু’বার হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক। 
শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের হয়রানির শুরু এরপর।

শনিবার সকালে হাসপাতালে দেহ নিতে আসে পরিবার। তাদের অভিযোগ, হাসপাতাল জানিয়ে দেয়, কোভিড পজিটিভ হওয়ায় দেহ দেওয়া যাবে না। নিজেদের উদ্যোগে নেগেটিভ রিপোর্টের কপি রোগীর পরিবারই জোগাড় করে হাসপাতাল থেকে। 

পরিবারের দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্স, চিকিত্‍সকদের নেগেটিভ রিপোর্ট দেখানো হলেও তাঁরা তা মানতে চাননি। মৃতের বান্ধবী স্বাতী দাসের অভিযোগ, 'ওরা বলে, ওদের কাছে রেকর্ড নেই। রিপোর্ট এনে দিতে বিশ্বাস করল।'হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেহ দিতে টালবাহানার অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। ততক্ষণে শনিবারের গোটা দিন কেটে গেছে।  

যেহেতু দুর্ঘটনায় আহত হন ওই যুবক, তাই রবিবার হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেলে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রায় দু’দিন পর নেগেটিভ রিপোর্ট পেয়ে মৃতদেহ হাতে পান পরিবারের সদস্যরা। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget