এক্সপ্লোর

RG Kar Case: নিরাপত্তার প্রশ্নে এখনও অনশন চিকিৎসকদের, ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকায় অসন্তুষ্ট আদালত

Supreme Court: মঙ্গলবার শুনানি শুরু হলে, আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

নয়াদিল্লি: যাবতীয় দাবিদাওয়া নিয়ে এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আবহেই রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় উঠল সুপ্রিম কোর্টে। নিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম কতদূর এগিয়েছে, তা নিয়ে এদিন আদালতে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী রাজ্যের দাবি নস্যাৎ করে দেন। আবার ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। (RG Kar Case)

মঙ্গলবার শুনানি শুরু হলে, আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এতেই ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। হাসপাতালগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, যেমন, কোথায় কত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা উচিত, কয়টি বিশ্রামকক্ষ থাকবে হাসপাতালে, সিসিটিভি বসাতে হবে কোথায় কোথায়, এই সংক্রান্ত সুপারিশ-সহ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। (Supreme Court)

কিন্তু ৯ সেপ্টেম্বরের পর ন্যাশনাল টাস্ক ফোর্সের কোনও বৈঠকই হয়নি বলে আজ উঠে আসে আদালতে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজে কোনও অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, "৯ সেপ্টেম্বরের পর কী কাজ করেছে টাস্ক ফোর্স? ৯ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত কাজ এগোয়নি কেন? কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে পদক্ষেপ করুক যাতে, আগামী দিনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারে টাস্ক ফোর্স। নির্দিষ্ট সময় অন্তর টাস্ক ফোর্সের বৈঠক হতে হবে।" আগামী শুনানিতে সুপারিশ জানাতেও বলা হয়েছে টাস্ক ফোর্সকে।  যদিও সলিসিটর জেনারেল জানান, দীর্ঘমেয়াদি সমাধানের জন্যই অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে দেরি হচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্সের। অনেক কাজ করতে হচ্ছে টাস্ক ফোর্সকে, ছোট ছোট গ্রুপ তৈরির কথা ভাবা হচ্ছে। 

আর জি কর-সহ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার কী ব্যবস্থাপনা হয়েছে এখনও পর্যন্ত, সে নিয়ে আদালতে রাজ্য জানায়, ১৮টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯০-৯৮ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। পরিকাঠামো, সুযোগ-সুবিধা, বায়োমেট্রিক এন্ট্রি সংক্রান্ত যা নির্দেশ দিয়েছিল আদালত, প্রায় সম্পূর্ণ হওয়া পথে। রাজ্যের হয়ে আদালতে আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেন। তিনি জানান, ৩১ অক্টোবরের মধ্যে আর জি করের সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অন্য হাসপাতালগুলির কাজ সম্পূর্ণ হবে ২৫ অক্টোবরের মধ্যে।

যদিও রাজ্যের দাবি নস্যাৎ করে দেন চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার যে দাবি করছে, তার কিছুই হয়নি। যদিও রাজ্য জানায়, ১২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে নিরাপত্তা খাতে। ১৫১৪ নিরাপত্তারক্ষী, যার মধ্যে ৯১০ জন মহিলা, তাঁদের প্রশিক্ষণ চলছে। আদালত জানায়, রাজ্যের হলফনামা এভাবে উপেক্ষা করা যায় না। পাশাপাশি আদালত জানায়, রোগী কল্যাণ সমিতির জায়গায় ইন্টেগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আনা হয়েছে। এতে আইনজীবী নন্দী সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা কমিটিতে রাখার কথা বলেন। রাজ্যের আইনজীবী দ্বিবেদী জানান, চিকিৎসকদের শলা-পরামর্শ করেই পদক্ষেপ করছে রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget