এক্সপ্লোর

Salt Lake Accident: চলন্ত বাস থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

Salt Lake Accident Update: পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) বাসিন্দা ২১ বছরের তরুণ চিকিত্সার জন্য আজই কলকাতায় (Kolkata) আসেন। সকাল সাড়ে ৯টা নাগাদ বেনফিস মোড়ের (Benfish More) কাছে ঘটনাটি ঘটে।

কলকাতা: চলন্ত বাস (Bus) থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভে (Salt Lake Sector V)। মৃতের নাম মহম্মদ জিশান খান। পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) বাসিন্দা ২১ বছরের তরুণ চিকিত্সার জন্য আজই কলকাতায় (Kolkata) আসেন। সকাল সাড়ে ৯টা নাগাদ বেনফিস মোড়ের (Benfish More) কাছে নিউটাউন-সাঁতরাগাছি (Newtown-Santragachhi) রুটের বেসরকারি বাস (Private Bus) থেকে নামতে গিয়ে, পড়ে যান ওই যাত্রী। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসের চালককে আটক করেছে পুলিশ।

এসেছিলেন চিকিৎসা (Treatment) করাতে। কিন্তু তা হল না। অকালেই চলে গেল তরতাজা প্রাণ। ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল শহর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিউটাউন-সাঁতরাগাছি (Newtown-Santragachhi) রুটের বাসের চালককে। অন্যদিকে গতকাল, নিউটাউনে (Newtown) মিষ্টি হাবের (Misti Hub) সামনে কন্টেনারের ধাক্কায় উপড়ে গেল বাস স্টপের ছাউনি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের দিক থেকে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টপের ছাউনিতে ধাক্কা মারে কন্টেনার। ভোরবেলা লোকজন কম থাকায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। কন্টেনার চালককে আটক করে নিউটাউন থানার পুলিশ। 

এদিকে বাড়ি ফেরার পথে, গাছে ধাক্কা বাইকের। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। মৃত তিনজনই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার চক কাছারিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই পেশায় দর্জি। বৃহস্পতিবার জুমাই নস্কর হাট থেকে সুতো কিনে বাইকে চড়ে ফিরছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারও হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন: Arambagh : ভোটের পর দেখা নেই আরামবাগের চার বিধায়কের ! অভিযোগ দলেরই নেতা-কর্মীদের একাংশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget