এক্সপ্লোর

Sovan Attacks Ratna: 'বৈশাখীর ভূত দেখেন রত্না', ফেসবুক লাইভে কটাক্ষ শোভনের, 'দুজন কলঙ্কিত নায়ক-নায়িকা বাংলায়', পাল্টা রত্না

 শোভন ও রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই অবস্থায় শোভন-বৈশাখীর ৫৪ মিনিটের ফেসবুক লাইভ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

কলকাতা:  রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে ফের সরব শোভন চট্টোপাধ্যায়। 

ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়াদের ফের তৃণমূলে ফেরা নিয়ে তৈরি হওয়া জল্পনার মাঝেই ফের একবার রত্না চট্টোপাধ্যায়কে নিশানা করলেন শোভন চট্টোপাধ্যায়। 

ফেসবুক লাইভে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী একের পর এক অভিযোগ করলেন। যার পাল্টা জবাব দিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়কও।

নারদ মামলায় গত ১৭ মে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। খবর পেয়ে সেদিনই নিজাম প্যালেসে হাজির হন রত্না চট্টোপাধ্যায়।

কিন্তু, রত্নার সেই ভূমিকা তিনি যে ভাল চোখে দেখেননি, তা বুঝিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ফেসবুক লাইভে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে নিজের বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। 

কলকাতার প্রাক্তন মেয়র বলেন, যারা নিজাম প্যালেসে তোমার অনুপস্থিতির কথা বলছে তাতে ঘৃতাহুতি দিতেই রত্না চট্টোপাধ্যায় মিথ্যে কথা বলছে। নিজাম প্যালেসে রত্না যখন আমার সঙ্গে কথা বলতে আসে তখন রত্নাকে আমি চলে যেতে বলেছিলাম। লোক পাঠিয়ে সিবিআইকে বলেছিলাম, আপনাকে সরাসরি বলতে সেখান থেকে চলে যেতে। রত্না আমাকে আইনত সাহায্য করেছে এরকম কোন প্রশ্নই ওঠে না। গ্রেফতারির শুরু থেকে জামিন পাওয়া পর্যন্ত সব সময় বৈশাখী সঙ্গে ছিল।

পাল্টা জবাব দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, শোভন মিথ্যেবাদী-নোংরা, সিবিআই কিছু বলেনি। মানবিকতা বোধ ছিল বলে গেছিলাম। শোভন পাগল, বৈশাখী এমন কিছু খাওয়ায় তাতে পাগল হয়ে গেছে, স্লো পয়জন করা হচ্ছে। 

রত্নাকে বিয়ে করা তাঁর চরম ভুল সিদ্ধান্ত ছিল বলে ফেসবুক লাইভে দাবি করেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, তুমি আমার সাথে ছিলে গত চার বছরে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি তার আগের ২২ বছরের সিদ্ধান্ত ভুল ছিল রত্নাকে স্ত্রী হিসেবে বিশ্বাস করে ভুল করেছিলাম। রত্না অন্য যুবকের সঙ্গে জীবনযাত্রা বেঁধে নিয়েছে। 

পাল্টা রত্না বলেন, কে ব্যাভিচারী মানুষ জানে, আমি পরপুরুষকে ঢোকায়নি, আমি কলঙ্কিত হলে ভোটে জিততাম না, বেহালার মানুষ আমাকে কলঙ্কিত করেনি। 

প্রাক্তন মেয়রের কটাক্ষ, রত্না চট্টোপাধ্যায় কেন বৈশাখীর ভূত দেখেন উনি বলতে পারবেন! জবাবে তৃণমূল বিধায়কের প্রশ্ন, কেন ফোবিয়ায় ভুগব না? এই মহিলা শুধু আমার নয় অনেক মহিলারই ঘর ভেঙেছে।

রত্না চট্টোপাধ্যায় উশৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত বলেও অভিযোগ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। বলেছেন,  আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে এখন নেশার আসর বসে। ২৭ জানুয়ারি দিঘার হোটেলের কিছু উদ্দাম নাচের ভিডিও রয়েছে। 

পাল্টা রত্না বলেন, ছবিতে নেশার জিনিস থাকলে দেখান, নাটক করে লাভ নেই। দিঘার হোটেলে উদ্দাম নাচের ছবি থাকলে দেখাক।

রত্না চট্টোপাধায়কে ফেসবুক লাইভে আক্রমণ করেছেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, রত্না চট্টোপাধ্যায় আমাকে ইনসিকিওর প্রমাণ করার চেষ্টা করেছেন, আমার সবচেয়ে বড় সিকিউরিটি শোভন চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের ভালোবাসা, শোভন চট্টোপাধ্যায়ের স্নেহ যতদিন সঙ্গে আছে ততদিন তার ইনসিকিওর হওয়ার কোনও কারণ নেই। 

পাল্টা রত্না বলেন, দুজন কলঙ্কিত নায়ক-নায়িকা বাংলায়, ছাত্র-যুব সমাজকে কী শেখাচ্ছে, তারা যেন শিক্ষা দিতে না আসে।

শোভন ও রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই অবস্থায় শোভন-বৈশাখীর ৫৪ মিনিটের ফেসবুক লাইভ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget