এক্সপ্লোর

একাধিক দাবিতে আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ

গতকাল রাতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে।

কলকাতা: একাধিক দাবিদাওয়া নিয়ে সোমবার থেকে আর জি কর মেডিক্যাল কলেজে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বলে দাবি পড়ুয়াদের। যদিও তাঁদের কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। গতকাল রাতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে। আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলবে বলে আশাপ্রকাশ করেন সাংসদ। 

সূত্রের খবর, কয়েকদিন ধরেই চলছিল অশান্তি। সোমবার থেকে ফের উত্তাল হয় আরজিকর মেডিক্যাল কলেজ। সুপার, ডেপুটি সুপার, অধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা। হাসপাতালের দাবি কোন দাবিতে ঘেরাও? তা জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। বারংবার ডাক্তারি পড়ুয়াদের লিখিতভাবে দাবি জানাতে বলা হলেও তাঁরা অনড় বলে অভিযোগ হাসপাতালের।

এ দিনই খাস কলকাতায় আরও একটি বিক্ষোভ কর্মসূচির ছবি প্রকাশ্যে আসে। ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় বুধবার। বিক্ষোভকারীদের দাবি, ৯৫৭ জনের প্যানেলে নাম থাকা সত্ত্বেও ১০০ জনকে নিয়োগ করা হয়। এর পর মামলা গড়ায় আদালতে। আদালত দ্রুত নিয়োগের নির্দেশ দিলেও খাদ্য দফতর টালবাহানা করছে বলে বিক্ষোভকারীদের দাবি। প্রতিবাদে এদিন মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ অচলাবস্থা কাটাতে বৈঠক হ‌ওয়ার কথা ছিল কিন্তু সেখানে পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দিতে চায়নি কর্তৃপক্ষ। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

উল্লেখ্য, বর্ধমান মেডিক্যাল কলেজে হস্টেল চত্বর থেকে উদ্ধার হল জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃতের নাম শেখ মোবারক হোসেন। বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাটে। বছর তেইশের ওই জুনিয়র চিকিত্সক সার্জারি বিভাগে হাউস স্টাফ ছিলেন।

গতকাল রাত আড়াইটে নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজের ৩ নম্বর বয়েজ হস্টেলের পিছন থেকে ওই জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget