এক্সপ্লোর

Matua Mahasangha: আর কাউকে সমর্থন নয়, মতুয়া ক্ষোভ সামাল দিতে হিমশিম বিজেপি

Matua Mahasangha: রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে এর আগে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান পাঁচ মতুয়া বিধায়ক, অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর, অসীম সরকার, মুকুটমণি অধিকারী এবং অম্বিকা রায়।

কলকাতা: অন্তর্ঘাত সামাল দেওয়ার চেষ্টা চলছে আপ্রাণ। কিন্তু রাজ্য বিজেপি-র উপর ফের আঘাত নেমে এল। এ বার তাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের (All India Matua Mahasangha) সাধারণ সম্পাদক সুখেন্দু গায়েন (Sukhendu Gayen)। রাজ্য বিজেপি-তে (BJP) মতুয়াদের প্রতিনিধিত্ব নিয়ে টানাপড়েনের মধ্যেই তিনি জানিয়েছেন, আর কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ।

রবিবার কলকাতার হেস্টিংসে দলের কার্যালয়ে যখন আপদকালীন বৈঠক চলছে, সেই সময়ই ফেসবুকে ক্ষোভ উগরে দেন সুখেন্দু। তিনি লেখেন, ‘১১ দফা দাবি নিয়ে বিজেপি-কে সমর্থন করেছিলাম। এখনও পর্যন্ত একটিও দাবি পূরণ হয়নি। মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। আগামী দিনের জন্য তৈরি থাকুন। মতুয়া মহাসঙ্ঘ আর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করবে না।’

রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে এর আগে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান পাঁচ মতুয়া বিধায়ক, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়।

আরও পড়ুন: Bengal BJP: 'পদ না পেয়ে মন খারাপ', বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় সাফাই সুকান্তের; 'বিজেপির শেষের শুরু' খোঁচা সৌগতর

তার পরই শোরগোল পড়ে যায় বিজেপি-র অন্দরে। রবিবার রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) যদিও জানান, মতুয়া বিধায়কদের সঙ্গে কোনও অন্যায় করা হয়নি। বরং তাঁদের যোগ্য সম্মান দিয়েছে বিজেপি। এখনও অনেক পদ খালি পড়ে রয়েছে। এ নিয়ে এ ভাবে রাজনীতি করা উচিত নয়। তবে এ নিয়ে ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বরং বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও, প্রতিবারই তাঁর ফোন বন্ধ মিলেছে।

অন্য দিকে, শুধু মতুয়া ক্ষোভ নয়, দলের সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্নের মুখে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। এ দিন হেস্টিংস অফিসের বৈঠকে সাংগঠনিক দুর্বলতা এবং অন্তর্ঘাতের অভিযোগ তুলে অমিত মালব্যর কাছে ক্ষোভ উগরে দেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী। সূত্রের খবর, বরো পিছু ২০-২৫ মিনিটের বৈঠকে বারবার উঠে এসেছে দলের সাংগঠনিক দুর্বলতার কথা। দলের একাংশ প্রার্থীদের হয়ে প্রচারের পরিবর্তে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলেছে বলে পরাজিত বিজেপি প্রার্থীদের দাবি।

সূত্রের খবর, দলের সাংগঠনিক স্তরে রদবদলের পর নতুন উদ্যমে কাজ করার পরামর্শ দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, কেন্দ্রের প্রকল্প নিয়ে জন সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget