এক্সপ্লোর

Tathagata Roy Tweet : ‘প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল’ 'কামিনি-কাঞ্চন' ট্যুইট মনে করিয়ে রাজ্য বিজেপিকে খোঁচা তথাগত রায়ের

Tathagata Roy Attacks BJP : গত ২০ নভেম্বর তথাগত রায় ট্যুইট করেছিলেন, "কারুর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন।'

কলকাতা : কলকাতা পুরভোটের (Kolkata Municipality Election) ফলাফলে কার্যত বিপর্যস্ত বিজেপি (BJP)। আর ফলাফলের পরেই দিনই ফের রাজ্য বিজেপিকে আক্রমণ তথাগত রায়ের (Tathagata Roy)। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি তাঁর গতমাসের 'বিজেপি ছাড়ার' ট্যুইটকে রি-ট্যুইট করে লিখেছেন, 'প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল'।

কলকাতা পুরভোটের ফলাফলে দেখা গিয়েছে সবুজ সুনামি। ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিকে, জয়ী তিন নির্দল প্রার্থী ইতিমধ্যে রাজ্যের শাসকদলেব যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। পুরভোটে বিজেপির একধাক্কায় তাদের কাউন্সিলর সংখ্যা নেমে গিয়েছে তিন-এ। শুধুমাত্র মীনাদেবী পুরোহিত (২২ নম্বর ওয়ার্ড), বিজয় ওঝা (২৩ নম্বর ওয়ার্ড) ও সজল ঘোষ (৫০ নম্বর ওয়ার্ড) ছোট লালবাড়িতে বিরোধী শিবিরে বসবেন ছোট লালবাড়িতে। তাদের সঙ্গী হবেন দু'জন করে কংগ্রেস ও বাম কাউন্সিলর। আর পুরভোটে বিজেপি-র খারাপ ফলাফলের জন্য ফের একবার রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তথাগত রায়।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর তথাগত রায় ট্যুইট করেছিলেন, "কারুর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন, সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি।" যে ট্যুইটের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও রাজনৈতিকভাবে সেভাবে সামনে আসেননি একাধিক রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করা তথাগত রায়।

প্রসঙ্গত, বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় ২০০২ থেকে ২০০৬ অবধি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। বিজেপির উচ্চ নীতি নির্ধারক কমিটি অর্থাৎ বিজেপির জাতীয় কর্ম সমিতির ১৩ বছরের সদস্য। ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশের মত রাজ্যে তাঁকে রাজ্যপাল নিয়োগ করেছিল মোদি সরকার। বিজেপির এহেন গুরুত্বপূর্ণ ও বর্ষীয়ান নেতা, লাগাতার বিধানসভা ভোটের টিকিট বণ্টনে নারী ও অর্থের ভূমিকার অভিযোগ করে চলেন ! আর বিজেপির নেতৃত্ব প্রকাশ্যে তাঁর বক্তব্যকে গুরুত্ব দিতে না চাইলেও, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নিচ্ছে না। চলতে থাকা পরিস্থিতির মাঝে ফের একবার রাজ্য বিজেপি নেতাদের উদ্দেশে ট্যুইটে কটাক্ষ ছুড়লেন তথাগত রায়।

আরও পড়ুন- "বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এক অপূরণীয় সাময়িক ক্ষতি,'' তথাগতকে আক্রমণ কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget