এক্সপ্লোর

WB Covid Restriction Update: কালীপুজো-ছটপুজোয় শিথিল নৈশ নিয়ম, ছাড় বাড়ল রেস্তোরাঁ থেকে বিয়েবাড়িতে

সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, শপিং মল, স্টেডিয়াম, স্পা ও জিমে ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

কলকাতা: লোকালের অনুমতির পাশাপাশি, রাজ্যে আরও কিছু ক্ষেত্রে বাড়ল ছাড়। করোনা বিধি মেনে ফিল্ম-সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে অনুমতি দেওয়া হয়েছে। বিয়েবাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে ছাড়পত্র। কালীপুজো, ছটপুজোর সময় ৬ দিন নাইট কার্ফু শিথিল থাকবে।

প্রায় ৬ মাস পর, রবিবার থেকে রাজ্যে ছুটবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকালের অনুমতির পাশাপাশি, করোনা আবহে। রাজ্যে আরও বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হল।

সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, শপিং মল, স্টেডিয়াম, স্পা ও জিমে ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রেস্তোরাঁ ও বারের ক্ষেত্রেও ৭০ শতাংশ অবধি উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। তবে রাত ১১ টার পর খোলা যাবে না রেস্তোরাঁ ও বার। সামাজিক অনুষ্ঠান, শ্যুটিংয়ে বেড়েছে ছাড়।

সিনেমার শ্যুটিং, টিভির অনুষ্ঠান ও বিয়েবাড়িতে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোভিড বিধি মেনে শ্যুটিং ও অন্যান্য অনুষ্ঠান করতে হবে। সরকারি অফিসে ৫০% হাজিরার অনুমতি দেওয়া হয়েছে। দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হয়।

এবার কালীপুজোর আগে ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নৈশকালীন নিষেধাজ্ঞা থাকছে না। ছটপুজোর সময়ও ১০ ও ১১ নভেম্বর বহাল থাকবে এই নিয়ম। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত এই নতুন নিয়ম চালু থাকবে।

উল্লেখ্য, প্রায় ছ’মাস পর লোকাল ট্রেনে গ্রিন সিগনাল রাজ্যের। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে, রবিবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। খুশি যাত্রীরা। সকলকে কোভিড-সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে আজও রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে আক্রান্ত ৯৮২ জন, মৃত ৮ জন। কলকাতায় একদিনে সংক্রমিত ২৭৩ জন, মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৬১ জন, মৃত ২।

আরও পড়ুন: Local Train Service Update: প্রায় ৬ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget