এক্সপ্লোর

PM Modi: রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি

Cooch Behar PM Modi Rally : ভোট ঘোষণার পর প্রথম রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। সোশ্যালে কী পোস্ট ?

শিবাশিস মৌলিক, কলকাতা : ভোট ঘোষণার পর প্রথম রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু। আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা'। বিজয় সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোশাল মিডিয়ায় পোস্ট পশ্চিমবঙ্গ বিজেপির। 

আরও পড়ুন, "কলকাতায় হামলা চালাবো, যদি.." ! বড় হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর , তবে কি ফের 'যুদ্ধের' আশঙ্কা ? 

এদিন দুপুর ২ টা নাগাদ সামরিক বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। এবং সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার শহরের দিকে পাড়ি দেবেন। কোচবিহারে যে স্থায়ী হেলিপ্যাড রয়েছে, সেখানে নামবেন নরেন্দ্র মোদি। এবং তারপর তিনি গাড়ি করে আসবে কোচবিহার রাসমেলার মাঠে। উল্লেখ্য, ২০২৫-এ ৫ বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করেছেন। সম্প্রতি কলকাতায় ব্রিগেডে সভা করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে, ধর্মতলায় মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী।

বিজেপি প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলার মানুষ তো এবার সরকার পরিবর্তন করবেই। সেটা আমাদের দিদিমণি বুঝতে পেরেছেন কলকাতায় বসে। তাই সব ছেড়েছুড়ে দিয়ে ধর্নায় বসেছেন। কারণ মে মাসের পর থেকে আবার ধর্নাই শুরু করতে হবে ওঁকে। ২০২১-এর বিধানসভা ভোটের আগেও মার্চ মাসে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার ২০০ আসন জয়ের টার্গেট নিলেও  ৭৭-এই থামতে হয়েছিল বিজেপিকে। এবার কী হবে? সেদিকেই নজর সকলের। 

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দশম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সম্প্রতি অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণের সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেডরোডে ইদের মঞ্চ থেকে খোদ প্রধানমন্ত্রীকেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করলেন তিনি। মমতা বলেন,' আমাদের অধিকার আমরা মোদিজিকে নিতে দেব না। আপনি তো সৌদি আরবে গিয়ে হাত মেলান। মেলান না।  দুবাই ভারতের বন্ধু। আপনি যখন ওখানে গিয়ে গলা মেলান, তখন আপনার মনে হয় না যে, হিন্দু না মুসলিম। কিন্তু যখন আপনি ভারতে আসেন, আপনি সেইসব ভুলে যান। আপনি বলেন, এর নাম কেটে দিন। ওর নাম কেটে দিন। এরা সব অনুপ্রবেশকারী। আমি বলব, আপনি সবথেকে বড় অনুপ্রবেশকারী। আপনার সরকারও তাই।'SIR নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। ওই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে হাফ ডজন চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget