এক্সপ্লোর

Kolkata Covid Restrictions : রাজ্যে করোনা বাড়তেই কঠোর প্রশাসন, মাস্ক না পরলেই চলছে ধরপাকড়

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন।

কলকাতা: পুজোর পর করোনা সংক্রমণ বাড়তেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলে ধরপাকড়।

রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা একলাফে প্রায় হাজার ছুঁইছুঁই। এই প্রেক্ষাপটে সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই।

আরও পড়ুন, ব্রিটেনে প্রাপ্ত ডেল্টার আরেক সংক্রমক রূপ ভারতেও, ৭ জনের দেহে মিলল ওই প্রজাতি, বাড়ছে আতঙ্ক

জুলাইয়ের পর শনিবার রাজ্যে প্রথম এক হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। এদিকে এই পরিস্থিতিতে ফের কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড। বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। বাজার এলাকায় ঘুরে প্রচার করছেন পুরসভার কর্মীরা। মাস্ক না পরলে জরিমানা আদায় করছে চন্দননগর কমিশনারেট। করোনা আক্রান্ত পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি, এবার কনটেনমেন্ট জোনে সতর্কতামূলক প্রচারেই জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান দিলীপ যাদব।

উৎসবের আবহে আরামবাগ পুর এলাকায়, বাড়ছে করোনার সংক্রমণ। ১, ৩, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল। পুরশুড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। হুগলির ১২টি ব্লকের, ২৬টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন, রাজ্যে খোঁজ মিলেছে নতুন প্রজাতি 'প্লাজমোডিয়াম ওভাল' ম্যালেরিয়ার, আক্রান্ত বেলডাঙার যুবক, সন্দেহ

অন্যদিকে, করোনার নয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাত সাড়ে ১০টার পরে খোলা রাখা যাবে না রেস্তোরাঁ-পানশালা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে কলকাতার সমস্ত থানাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২৮ জন। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় একদিনে আক্রান্ত ২৭৩ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৬ জন, মৃত ২ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget