এক্সপ্লোর

বাগবাজার সর্বজনীনে এবার হচ্ছে না সিঁদুরখেলা, আড্ডা নয় পুজো প্রাঙ্গনেও

করোনা-কালে ভিড় মানেই বিপদ! সংক্রমণ ছড়ানোর আশঙ্কা!! ভিড় ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা

কলকাতা: কলকাতার দুর্গাপুজো বললেই মাথায় আসে এই ভিড়ের ছবি। কিন্তু, করোনা-কালে ভিড় মানেই বিপদ! সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। তাই সতর্কতাবশত, ভিড় ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন পুজো উদ্যোক্তারা।

বাগবাজার সর্বজনীনের পুজো এবার পা দিল ১০২ বছরে। উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম শতাব্দীপ্রাচীন এই পুজো। সাবেক সাজের প্রতিমার আকর্ষণে এখানে ফি বছর ছুটে আসেন কাতারে কাতারে মানুষ। কিন্তু, করোনা-আবহে এবার সেই ছবিটা পাল্টাতে চলেছে। বাগবাজারের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছেন তাঁরা---

  • মণ্ডপে কাউকে ঢুকতে দেওয়া হবে না।
  • দর্শনার্থীরা বাগবাজার পার্কের একদিকের গেট দিয়ে ঢুকবে।
  • একেকবারে ২০-২৫ জনকে ঢুকতে দেওয়া হবে।
  • দর্শনার্থীরা মণ্ডপের সামনে দিয়ে প্রতিমা দেখে অন্য গেট দিয়ে বেরিয়ে যাবেন।
বাগবাজার সর্বজনীনে এবার হচ্ছে না সিঁদুরখেলা, আড্ডা নয় পুজো প্রাঙ্গনেও বাগবাজার সর্বজনীনের বিখ্যাত সিঁদুরখেলা... ফাইল চিত্র।

বাগবাজার সর্বজনীনের সিঁদুরখেলা অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর বাগবাজারের সিঁদুরখেলা দেখতে অনেক দূর থেকে আসেন অনেকে। এবার করোনা-কালে সেই সিঁদুরখেলাতেও পড়েছে কোপ। উদ্যোক্তারা জানিয়েছেন--

  • এবছর সিঁদুরখেলা হবে না। কেউ বরণ করতে চাইলে, তা করেই চলে যাবেন।
  • পুজো প্রাঙ্গনে কেউ আড্ডা দিতে পারবেন না।

উত্তর কলকাতার আরেকটি বড় পুজো হল কলেজ স্কোয়ার। দর্শকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল কলেজ স্কোয়ারের প্রতিমা এবং আলোকসজ্জা। কিন্তু, তা দেখতে এবার ভিড় জমলে সমস্যা। তাই ভিড় ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন পুজো উদ্যোক্তারা---

  • কলেজ স্কোয়ারের পুজো দেখতে এবার ঢুকতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের গেট দিয়ে।
  • মহাবোধি সোসাইটির গেট দিয়ে বেরোবেন দর্শনার্থীরা।
  • একেকবারে ১৫ থেকে ২০ জনকে ঢুকতে দেওয়া হবে।
  • ২০ ফুটের রাস্তায় নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হবে।
  • যাতে দর্শনার্থীদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় থাকে।
  • কেউ মাস্ক না পরে থাকলে, তাঁকে মাস্ক দেওয়া হবে।
  • দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজারের ব্যবস্থাও।

একইভাবে ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে নাকতলা উদয়নন সঙ্ঘও। এবার মুদিয়ালিতে অঞ্জলি ও সন্ধিপুজোর সময় শুধু থাকতে পারবেন পাড়ার বাসিন্দারাই। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও প্রবেশাধিকার থাকবে শুধুমাত্র পাড়ার বাসিন্দাদের। ম্যাডক্স স্কোয়ারে বন্ধ থাকবে আড্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়

ভিডিও

Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget