এক্সপ্লোর

Kuler Achaar: শ্যুটিং ফ্লোরে 'কুলের আচার', প্রকাশ্যে মধুমিতা, বিক্রম, ইন্দ্রাণীদের প্রথম লুক

আজ থেকে শুরু হচ্ছে এসফিএফ প্রযোজিত নতুন ছবি 'কুলের আচার'-এর শ্যুটিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে।

কলকাতা: আমি ওর মন চুরি করেছি আর তাই, আমি ওর পদবি। বিয়ের ফটোশ্যুটে এমন কার্ড ইদানিং হামেশাই চোখে পড়ছে বর-কনের হাতে। আধুনিক হয়েছে বিয়ে আর তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত আচার-আচরণ। তবে বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন কেন হবে? এই প্রশ্নই করেছিল মিঠি। কে মিঠি? 'কুলের আচার' (Kuler Achar)-এর নায়িকা।

আজ থেকে শুরু হচ্ছে এসফিএফ প্রযোজিত নতুন ছবি 'কুলের আচার'-এর শ্যুটিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)। 

ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা। 

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' তৈরি নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী

ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।

নতুন ছবি নিয়ে উচ্ছসিত ইন্দ্রাণী হালদার। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন, 'আমি নিজেও বিয়ের পরে ২টো পদবিই ব্য়বহার করি। আমার মনে হয় সব মেয়েদেরই এই অধিকার থাকা উচিত। এমন একটা বিষয় ছবির পর্দায় উঠে আসছে বলে আমি খুশি। আর ছবির নামটা ভীষণ আকর্ষণীয়।'

আজ প্রকাশ পেয়েছে প্রত্যেক চরিত্রের প্রথম লুক। শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজে সাবেকি সাজে দেখা গেল মধুমিতাকে। সাবেকি সাজ ইন্দ্রাণী হালদারেরও। অন্যদিকে ক্যাজুয়াল আর কোট-প্যান্ট, দুই সাজেই দেখা গেল বিক্রমকে। আজ থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। আপাতত শ্যুটিং চলবে কলকাতা ও আশেপাশের অঞ্চলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget