এক্সপ্লোর

Kuwait City Fire: কুয়েতে কর্মচারী আবাসনে বিধ্বংসী আগুন, পাঁচ তলা থেকে লাফ দিলেন বহু, নিহতদের মধ্যে ভারতীয়রাও

Kuwait Building Fire: বুধবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ মানগাফ শহরের ওই আবাসনটিতে আগুন লাগে বলে জানা গিয়েছে।

কুয়েত সিটি: কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রকোপে প্রবাসী ভারতীয়রাও। মানগাফ শহরের একটি আবাসনে আগুন লেগেছে, তাতে সবমিলিয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আগুনে পুড়ে অনেকে আহতও হয়েছেন। প্রায় ৫০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেও চার জনের মৃত্যু হয়। (Kuwait City Fire)

বুধবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ মানগাফ শহরের ওই আবাসনটিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। সেখানে মূলত শ্রমিকরাই থাকতেন, যাঁদের মধ্যে শামিল ছিলেন প্রবাসী ভারতীয়রাও। এদিন সকালে ছ'তলা আবাসনের একটি রান্নাঘর থেকে আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় সবমিলিয়ে আবাসনে ১৬০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন। (Kuwait Building Fire)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে যখন, সেই সময় পাঁচ তলা থেকে লাফ দিতেও দেখা যায় বেশ কয়েক জনকে। আগুন থেকে রক্ষা পেলেও, পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়েও বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত। ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে পৌঁছেছেন। আরও তথ্য় পাওয়ার জন্য অপক্ষা করছি'।

আরও পড়ুন: Chinese Premier Congratulates PM Modi : 'ভারতের সঙ্গে কাজ করতে ইচ্ছুক', মোদিকে অভিনন্দন-বার্তা চিনের প্রধানমন্ত্রীর

কুয়েতে ভারতীয় দূতাবাস থেকেও এ নিয়ে বার্তা আসেছে। আপদকালীন নম্বর প্রকাশ করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'ভারতীয় কর্মীরা যে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের কবলে পড়েছেন, তার জন্য দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, +৯৬৫ ৬৫৫০৫২৪৬। পরিস্থিতি জানতে এই নম্বরে যোগাযোগ  করা যেতে পারে। সবরকমের সহযোগিতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় দূতাবাস'। কুয়েতে ভারতীয় রাষ্ট্রদবতের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ৩০ জনের বেশি ভারতীয় আহত হয়েছেন। আহতদের সঙ্গে দেখা করে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশই ভারতীয়। সেখানে কর্মক্ষম মানুষের মধ্যেও ভারতীয়দের হার ৩০ শতাংশ। যে আবাসনে আগুন লেগেছে, সেখানে বহুদিন ধরেই কর্মীদের বাস। আগুন লাগার পর বেশ কয়েক জনকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু ধোঁয়ায় দমবন্ধ হয়েও অনেকে মারা যান বলে জানা গিয়েছে। এভাবে ছোট আবাসনে গাদাগাদি করে এতজনকে রাখা হয়েছিল কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে যদিও।

সেরা শিরোনাম

Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget