এক্সপ্লোর

Ladakh Avalanche: পাহাড় ভেঙে নেমে আসল ভয়াবহ তুষারধস, বরফে নিচে চাপা পড়ে মৃত একাধিক, ভয়ঙ্কর পরিস্থিতি!

ঘটনাটির পর ন্যাশনাল হাইওয়েটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ব্যাপক উদ্ধার ও অপসারণ অভিযান শুরু করেছে।     

নয়া দিল্লি: শুক্রবার শ্রীনগর-লেহ ন্যাশনাল হাইওয়েতে একটি বিশাল তুষার ধসে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। এই তুষার ধসটি জোজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। 

ঘটনাটির পর ন্যাশনাল হাইওয়েটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ব্যাপক উদ্ধার ও অপসারণ অভিযান শুরু করেছে।                                    

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনাস্থলে গিয়ে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারের কাজ শুরু করে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, যিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তিনি বলেছেন, "জোজি লা-তে তুষারধসের দুর্ভাগ্যজনক খবর শুনেছি। আমি কারগিলের ডিসি ও এসএসপি-কে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছি। দুর্যোগ ত্রাণ বাহিনী এবং বিআরও (বর্ডারস রোড অর্গানাইজেশন) সহ সমস্ত সরকারি সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।"

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, "জোজিলা গিরিপথে তুষারধসের কবলে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং ৫ জনের আহত হওয়ার খবরে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।"

বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) ও পুলিশের দল ধ্বংসস্তূপ সরাতে এবং এখনও আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করছে।                                          

বর্তমানে জোজিলা গিরিপথ জুড়ে একটি বড় সুড়ঙ্গ নির্মাণাধীন রয়েছে। এর নির্মাণকাজ শেষ হলে, এটি লাদাখ এবং ভারতের বাকি অংশের মধ্যে একটি নিরাপদ সংযোগ স্থাপন করবে। এই প্রকল্পে একটি দুই-লেনের সুড়ঙ্গ রয়েছে, যা ১৪.২ কিলোমিটার দীর্ঘ, ৯.৫ মিটার চওড়া এবং প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। নির্মাণকাজ শেষ হলে, জোজিলা সুড়ঙ্গটি এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গে পরিণত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget