এক্সপ্লোর

লাদাখ আপডেট- পিছিয়ে নেবে ট্যাঙ্ক, ফিঙ্গার ৮ থেকে সম্ভবত সরবে চিনা সেনা

সত্যি সত্যিই অপর পক্ষ সেনা সরাচ্ছে কিনা জানা যাবে ড্রোন নজরদারিতে ও বৈঠকের মাধ্যমে।

  নয়াদিল্লি: পূর্ব লাদাখে এপ্রিল পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টায় ভারত ও চিন কয়েকটি বিষয় সহমত হয়েছে। চিন সম্ভবত ফিঙ্গার ৮ থেকে সেনা সরিয়ে নেবে কিন্তু ডেপস্যাং প্লেনস নিয়ে যে বিতর্ক চলছে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এ মাসের ৬ তারিখ চুশুলে দুপক্ষের অষ্টম রাউন্ড মিলিটারি কমান্ডার পর্যায়ের আলোচনায় ঠিক হয়েছে, তিন ধাপে ডিসএনগেজমেন্ট প্রপোজালের ওপর কাজ করবে ভারত-চিন। এর মধ্যে সেনা সরিয়ে নেওয়াও রয়েছে, তবে প্রকৃত পক্ষে কোনও কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। এ সপ্তাহেই সম্ভবত হবে নবম রাউন্ড আলোচনা, তবে তারিখ এখনও ঠিক হয়নি। ডিসএনগেজমেন্টের প্রথম ধাপে রয়েছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ট্যাঙ্ক সরিয়ে নেওয়া। দ্বিতীয় ধাপে ভারতীয় সেনা ফিঙ্গার ৩-তে ধান সিংহ থাপা পোস্টে ফিরে আসবে, চিনা সেনা ফিরে যাবে ফিঙ্গার ৮-এ। তৃতীয় ধাপে ভারতীয় সেনা প্যাংগং লেকের দক্ষিণ তীরে রেজাং লা সহ যে ১৩টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ ও এলাকা দখল করেছে, সেগুলি থেকে তারা ফিরে আসবে। ওই এলাকাগুলির অধিকার ভারতকে চিনা সেনার থেকে কিছুটা এগিয়ে রেখেছিল। চিন জোর করে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করায় ৩০ অগাস্ট প্যাংগংয়ের দক্ষিণ তীরে রেচিন লা, রেজাং লা, মুকপারি ও টেবলটপ সহ ১৩টি গুরুত্বপূর্ণ পর্বতচূড়া দখল করে নেয় ভারত। ব্ল্যাকটপের কাছেও সেনা মোতায়েন করে। এই এলাকাগুলির অধিকার ভারতকে চিনা অধীনে থাকা স্প্যাঙ্গুর গ্যাপ ও মোল্ডো গ্যারিসনে প্রাধান্য দিয়েছিল। দু’দেশের সেনা ওই সব পর্বতচূড়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় মোতায়েন রয়েছেন, ফলে জরুরি ভিত্তিতে দু’পক্ষ সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন ৩০ শতাংশ করে সেনা সরানো হবে বলে জানা গিয়েছে। সত্যি সত্যিই অপর পক্ষ সেনা সরাচ্ছে কিনা জানা যাবে ড্রোন নজরদারিতে ও বৈঠকের মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget