এক্সপ্লোর

Pak Sedition Law: দেশদ্রোহ আইন অসাংবিধানিক, ঐতিহাসিক রায় লাহৌর হাইকোর্টের

Pakistan News: বৃহস্পতিবার লাহৌর হাইকোর্টে মামলার শুনানি চলছিল। বিচারপতি শাহিদ করিমের সিঙ্গল বেঞ্চে ওঠে মামলাটি।

লাহৌর: ঔপনিবেশিক শাসনের দিন মনে করায়। এই যুক্তিতেই ঐতিহাসিক রায় পাকিস্তানের লাহৌর হাইকোর্টের। পাক দণ্ডবিধির ১২৪-এ ধারা বাতিল করল আদালত। ১২৪-এ ধারা পাকিস্তানের দেশদ্রোহের ধারা (Pak Sedition Law)। তার আওতায় দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তির মুখোমুখি হতে হয় (Pakistan News)। সেই ধারা এবং দেশদ্রোহ আইনকেই অসংবিধানিক ঘোষণা করল আদালত।

বিচারপতি শাহিদ করিমের সিঙ্গল বেঞ্চে ওঠে মামলাটি

বৃহস্পতিবার লাহৌর হাইকোর্টে মামলার শুনানি চলছিল। বিচারপতি শাহিদ করিমের সিঙ্গল বেঞ্চে ওঠে মামলাটি। তিনিই দেশদ্রোহ আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন। বিচারপতি করিম জানান, পাক সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ বাক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে দেশের নাগরিককে। সেই প্রেক্ষিতেই দেশদ্রোহের ধারা খাটে না।

বাক স্বাধীনতা এবং স্বাধীন ভাবে মতামত জানানোর অধিকার খর্ব করতে পাক সরকার দেশদ্রোহ আইনের যথেচ্ছ অপব্যবহার করছে বলে লাহৌর হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন হারুন ফারুখ নামের এক ব্যক্তি। তিনিও সংবিধানে উল্লেখিত ১৯ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছিলেন নিজের আবেদনে। দেশদ্রোহ আইন বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের পরিপন্থী বলে জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতেই এমন রায় দিল লাহৌর হাইকোর্ট।

আরও পড়ুন: Dahi Label Row: দইকে লিখতে হবে ‘দহি’! গোড়াতেই টকে গেল মেজাজ, জোর করে হিন্দি চাপানোর অভিযোগে সরব দক্ষিণের রাজ্যগুলি

উল্লেখ্য, লাহৌর হাইকোর্টের যে বিচারপতি করিম দেশদ্রোহ আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন, তিনিই দেশের প্রাক্তন শাসক জেনারেল পারভেজ মুশারফকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন।

পাকিস্তানের দেশদ্রোহ আইন এবং ভারতের দেশদ্রোহ আইন পরস্পরের সমতুল্য। সেই ১২৪-এ ধারা অনুযায়ী, মৌখিক বা লিখিত শব্দের মাধ্যমে অথবা স্বাক্ষরের মাধ্যমে, কিংবা অন্য কোনও উপায়ে যদি যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রতি অসন্তোষ, ক্ষোভ অথবা ঘৃণার সঞ্চার করেন কেউ, তাতে যাবজ্জীবনের সাজা হওয়ার পাশাপাশি মোটা টাকা জরিমানাও হতে পারে। 

ভারত এবং পাকিস্তানের দেশদ্রোহ আইন পরস্পরের সমতুল্য

ভারতেও দেশদ্রোহিতার উল্লেখ রয়েছে ১২৪-এ ধারায়। গতবছর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর আপাতত ওই আইন সাময়িক ভাবে নিষ্ক্রিয় রয়েছে। পুঙ্খানুপুঙ্খ ভাবে আইনের প্রয়োগ পর্যালোচনা করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে। যত দিন পর্যন্ত তা সম্পন্ন না হচ্ছে, শীর্ষ আদালত যতদিন না কোনও সিদ্ধান্তে উপনীত হচ্ছে, তত দিন ওই ধারার প্রয়োগ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget