এক্সপ্লোর

তিন বছরের মেয়েকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে, ২ পরিবারের শত্রুতার জের?

আখের ক্ষেতে এক সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু গণ্ডগোলের আশঙ্কায় সে উধাও হয়ে যায় বলে জানান পুলিশ অফিসার। তিনি বলেন, গোটা এলাকাটি আখের ক্ষেতে ভর্তি, সম্ভবত সেখানেই সে গা ঢাকা দিয়েছে। চারটি পুলিশ টিম আখের ক্ষেতে চিরুনি তল্লাসি চালাচ্ছে।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে মেয়েদের অসহায়তা, লাগাতার যৌন নির্যাতনের শিকার হওয়ার চেনা ছবিটা বদলাচ্ছে না। এবার যৌন লালসার বলি হল মাত্র তিন বছরের একটি মেয়ে। জনৈক পুলিশ অফিসার বলেছেন, উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় ওই শিশুকন্যার ময়না তদন্তে প্রকাশ, তাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার মেয়েটির দেহ পাওয়া যায় তার গ্রামের কাছে আখের খেতে। এই খুনের সঙ্গে দুটি পরিবারের শত্রুতার যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তিন ডাক্তারের একটি টিম ময়না তদন্ত করে যৌন অত্যাচার হওয়ার কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন লখিমপুর খেরির পুলিশ সুপার সতেন্দ্র কুমার। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এ ঘটনায় দায়ের হওয়া এফআইআরে ধর্ষণ সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারা যোগ করা হয়েছে ও শিশুদের যৌন নিগ্রহ রোধ আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে। তিনি এও জানান, মেয়েটির পরিবার আগে দাবি করেছিল, তাকে পুরানো বিবাদের জেরে অপহরণ করে খুন করা হয়েছে। গ্রামেরই একজনের নাম করে তারা। মেয়েটির বাবার এফআইআরের ভিত্তিতে লেখরাম নামে গ্রামেরই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরানো শত্রুতার জেরে তাঁর মেয়েকে লেখরাম অপহরণ করে হত্যা করে বলে তিনি অভিযোগ করেছিলেন। তদন্তে জড়িত আরেক পুলিশ অফিসার জানান, মেয়েটি বুধবার থেকে নিখোঁজ ছিল, গতকাল একাধিক আঘাতের চিহ্ন সমেত তার দেহ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আরও প্রকাশ, ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় শিশুটিকে। আখের ক্ষেতে এক সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু গণ্ডগোলের আশঙ্কায় সে উধাও হয়ে যায় বলে জানান পুলিশ অফিসার। তিনি বলেন, গোটা এলাকাটি আখের ক্ষেতে ভর্তি, সম্ভবত সেখানেই সে গা ঢাকা দিয়েছে। চারটি পুলিশ টিম আখের ক্ষেতে চিরুনি তল্লাসি চালাচ্ছে। ১৪ আগস্ট থেকে লখিমপুর খেরিতে এই নিয়ে তিনটি নাবালিকাকে ধর্ষণ, খুন করা হল। ১৪ আগস্ট একটি ১৩ বছরের মেয়ের প্রথম ঘটনাটি জানা যায়। দুজনকে গ্রেফতার করা হয়। ২৫ আগস্ট ১৭ বছরের একটি দলিত মেয়ের গলাকাটা দেহ তার গ্রামের বাইরে পুকুর থেকে উদ্ধার হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget