এক্সপ্লোর

Himachal Pradesh Landslide : হিমাচলপ্রদেশে বড়সড় ধস, ৪০-এর বেশি জন ধ্বংসস্তূপের তলায়; উদ্ধারকাজে আইটিবিপি

হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলায় বড়সড় ধস। ৪০-এর বেশি জন ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্নৌর(হিমাচলপ্রদেশ) : হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলায় বড়সড় ধস। ৪০-এর বেশি জন ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানকার ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সহ একাধিক গাড়িতে ৪০-এর বেশি জন যাত্রী যাচ্ছিলেন। তাঁরা ধসের মুখে পড়েন। ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন আইটিবিপি-র জওয়ানরা।

আইটিবিপি-র তরফে জানানো হয়েছে, কিন্নৌর জেলার রেকং পিও-শিমলা হাইওয়েতে বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এইচআরসিটিস-র বাস, একটি ট্রাক ও অন্যান্য গাড়ি ধ্বংসস্তূপের তলায় চলে গেছে। 

বর্ডার পেট্রলিং অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে গেছে তাদের বাহিনী। এই মুহূর্তে যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধারকাজ চলছে। ঘটনার প্রসঙ্গে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্ধারকাজ চালাতে বলা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের কাছে খবর আছে, একটি বাস ও একটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তবে এবিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় আইটিবিপি-র ১৭, ১৯ ও ৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনার কথা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি এনিয়ে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

সম্প্রতি কিন্নৌরে বড়সড় ধসের ঘটনা ঘটেছে। ৯ পর্যটকের মৃত্যু হয়েছিলে। এর পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা ও আরও তিনজন জখম হয়েছিলেন। উল্লেখ্য, তাঁদের টেম্পোর ওপর ভারী ভারী বোল্ডার পড়ে যায় ধসের জেরে। কিন্নৌরের বাতসেরি-সাংলা এলাকায় ঘটনাটি ঘটে।

এদিকে হিমাচলপ্রদেশে বারবার ধস এবং বন্যার ঘটনায় উদ্বিগ্ন ভূতাত্ত্বিকরা। এই রাজ্যে গত বছরের তুলনায় ধসের ঘটনা বেড়েছে ১১৬ শতাংশ। ১৩ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত ৩৫টি বড়সড় ধসের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget