এক্সপ্লোর

সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদে অশান্তির নিন্দা, নেতৃত্ব মানে মানুষকে হিংসার রাস্তায় চালানো নয়, বললেন সেনাপ্রধান, পাল্টা কটাক্ষ ওয়েইসির

গত কয়েকদিনের এনআরসি, সিএএ-বিরোধী প্রতিবাদ, বিক্ষোভে সবচেয়ে বেশি অশান্তি হয়েছে উত্তরপ্রদেশে। গাড়ি, বাইকে আগুন, থানায় হামলা, পুলিশ-জনতা সংঘর্ষ, সরকারি সম্পত্তি ভাঙচুর, গুলিচালনা-নির্বিচার হিংসায় সেখানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) কর্মসূচির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভে অশান্তি, মারদাঙ্গার নিন্দায় মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। অশান্তি, হিংসা, প্রাণহানির জন্য বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির পিছনে থাকা নেতৃত্বের সমালোচনা করেছেন তিনি। বলেছেন, নেতৃত্ব মানে লোকজনকে হিংসার রাস্তায় চালনা করা নয়। গত কয়েকদিনের এনআরসি, সিএএ-বিরোধী প্রতিবাদ, বিক্ষোভে সবচেয়ে বেশি অশান্তি হয়েছে উত্তরপ্রদেশে। গাড়ি, বাইকে আগুন, থানায় হামলা, পুলিশ-জনতা সংঘর্ষ, সরকারি সম্পত্তি ভাঙচুর, গুলিচালনা-নির্বিচার হিংসায় সেখানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। তবে বিক্ষোভ হয়েছে শান্তিপূর্ণ পথেও। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে শাসক শিবিরের লোকজন হিংসা, অশান্তির পিছনে কংগ্রেস সহ বিরোধীদের উস্কানি, প্ররোচনা, ইন্ধন থাকার অভিযোগ করেছেন। সেনাপ্রধান কোনও রাজনৈতিক নেতা, দলের নাম করেননি, তবে বলেছেন, যারা জনগণকে বিপথে চালায়, তারা নেতা নয়। আমরা একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখছি। ছাত্ররা রাস্তায় নামছে। কিন্তু যেভাবে কিছু লোকজন শহরে, মহল্লায় লোকজনকে হিংসা ছড়িয়ে লুঠপাটে ইন্ধন, নেতৃত্ব দিয়েছে, তাকে নেতৃ্ত্ব বলে না। ৩১ ডিসেম্বর সেনাপ্রধান পদে অবসর নিচ্ছেন তিনি। তার আগে এক অনুষ্ঠানে নেতৃত্ব সম্পর্কে নিজের ব্যাখ্যা দিয়ে জেনারেল রাওয়াত বলেছেন, নেতৃত্ব মানে যদি সামনে থাকা হয়, তাহলে সেটা কেন এত জটিল ব্যাপার? কারণটা হল, নেতাকে সবাই অনুসরণ করেন। তাই নেতৃত্ব দেওয়া সহজ মনে হলেও বাস্তবে তা নয়। এটা একটা জটিল বিষয়। যদিও রাওয়াতের মন্তব্যের বিরোধিতা করে তাঁকে কটাক্ষ করে হায়দরাবাদের সাংসদ এএইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি ট্যুইট করেছেন, কারও নিজের পদের এক্তিয়ারের সীমারেখাটা জানাই নেতৃত্ব। এর মানে সাধারণ অসামরিক মানুষজনই যে সর্বশক্তিমান, এটা উপলব্ধি করা ও আপনি যে প্রতিষ্ঠানের মাথায় আছেন, তার মানমর্যাদা, সততা রক্ষা করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget