এক্সপ্লোর

ইতি পড়ছে গৌরবময় অধ্যায়ে, আগামী বছর পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন লিয়েন্ডার পেজ

এক সাক্ষাৎকারে লিয়েন্ডার এর আগে ইঙ্গিত দেন, আগামী বছর টোকিও অলিম্পিকসেও যোগ দিতে চান তিনি।

কলকাতা: দেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টেনিস আইকন লিয়েন্ডার পেজ অবসর নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ২০২০ হতে চলেছে তাঁর ফেয়ারওয়েল ইয়ার বা বিদায়ের বছর। ৩০ বছরের পেশাদার কেরিয়ারে এভাবেই দাঁড়ি টানতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিট। অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে এই বার্তা পোস্ট করেছেন ৪৬ বছরের প্রবাদপ্রতিম তারকা। সঙ্গে হ্যাশট্যাগ #ওয়ানলাস্টরোর। ১৯৯১-এ পেশাদার জীবন শুরু করেন লিয়েন্ডার। অর্থাৎ ২০২০ হতে চলেছে তাঁর পেশাদার কেরিয়ারের ৩০ বছর। এই দীর্ঘ সময়ের সিংহভাগ ধরে তিনিই ভারতীয় টেনিসের প্রধানতম মুখ, বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ডাবলস খেলোয়াড়। ১৮টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি, ৮টি পুরুষ ডাবলসে, ১০টি মিক্সড ডাবলসে। ৬৬টি পেশাদার খেতাব জিতেছেন, ১৯৯৬-এ আটলান্টা অলিম্পিকসে পুরুষ সিঙ্গলসে জিতেছেন ব্রোঞ্জ। তিনিই একমাত্র টেনিস খেলোয়াড় যিনি অংশ নিয়েছেন ৭টি অলিম্পিক গেমসে। এক সাক্ষাৎকারে লিয়েন্ডার এর আগে ইঙ্গিত দেন, আগামী বছর টোকিও অলিম্পিকসেও যোগ দিতে চান তিনি। এ বছর ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিকতম সিরিজেও অংশ নেন লিয়েন্ডার। রেকর্ড ৪৪তম ডাবলস ম্যাচ জেতেন তিনি, সিরিজও জেতে ভারত। তাঁর সহযোগী খেলোয়াড় ছিলেন নবাগত জীবন নেদুনতচেঝিয়ান, ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় ৪-০ ফলে। নব্বইয়ের শেষে মহেশ ভূপতির সঙ্গে লিয়েন্ডারের ডাবলস জুটি গোটা বিশ্বের টেনিস জগতের শ্রদ্ধা কুড়িয়ে নেয়, বিশ্বের সেরা টেনিস জুটির সম্মান পান তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget