এক্সপ্লোর

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় পথে বাম-কংগ্রেস, নেপথ্যে খালিস্তানি ও মাওবাদীদের হাত আছে, পাল্টা আক্রমণ  বিজেপির

মোদি সরকারের কৃষি নীতি বাতিলের দাবিতে এই আন্দোলনের আঁচ এসে পড়েছে এই বাংলাতেও। সোমবার পথে নামে বাম ও কংগ্রেস। পৃথক পৃথক ভাবে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয় দুই দল। এদিন কৃষি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসএফআই।

  কলকাতা: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছেন হাজার হাজার কৃষক। কার্যত অবরুদ্ধ দিল্লির রাজপথ। শীতে কাঁপছে রাজধানী। গত এক দশকের মধ্যে শীতলতম নভেম্বর হওয়ার রেকর্ড গড়ার পথে রাজ্য। কিন্তু, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আন্দোলনে অনড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক। এদিকে আন্দোলনের নেপথ্যে খালিস্তানি ও মাওবাদীদের হাত আছে বলে আক্রমণ করেছে বিজেপি। মোদি সরকারের কৃষি নীতি বাতিলের দাবিতে এই আন্দোলনের আঁচ এসে পড়েছে এই  বাংলাতেও। সোমবার পথে নামে বাম ও কংগ্রেস। পৃথক পৃথক ভাবে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয় দুই দল। এদিন কৃষি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসএফআই। ধর্মতলা থেকে শিয়ালদা স্টেশন অবধি মিছিল করে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। মৌলালিতে সামান্য সময়ের জন্য অবরোধ করতে যায় প্রদেশ যুব কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এই নিয়ে আসরে নেমেছে বিজেপি। কৃষকদের আন্দোলনের মধ্যেও অন্য গন্ধ পাচ্ছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য ট্যুইট করেছেন। লিখেছেন,  ‘২৩ নভেম্বর নয়া কৃষি আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন দিল্লি সরকার। তা কার্যকর করতেও শুরু করে দিয়েছিল তারা। কিন্তু খলিস্তানি এবং মাওবাদীরা আইনের বিরোধিতায় এগিয়ে আসতেই, রাজধানীকে ছারখার করার সুযোগ পেয়ে গিয়েছেন। কৃষকদের নিয়ে কখনওই মাথাব্যথা ছিল না। গোটাটাই রাজনীতি’। বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে সাহায্য করতে আসা আরেক বিজেপি নেতা দুষ্যন্তকুমার গৌতমের আবার দাবি‘‘এই বিক্ষোভের সঙ্গে কৃষকদের কোনও সম্পর্কই নেই। সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী শক্তি আন্দোলন হাইজ্যাক করেছে। বিলাসবহুল গাড়ি এবং কেতাদুরস্ত জামাকাপড় পড়ে রাজধানীর বুকে যারা দাপিয়ে বেড়াচ্ছে, তারা কখনও কৃষক হতে পারে না।’’ পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। তাদের দাবি, আন্দোলনরত হাজার হাজার কৃষকের সমস্যার সমাধান না করে, তাদের এভাবে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়াই বুঝিয়ে দিচ্ছে মোদি সরকার আসলে ধনী ও পুঁজিপতিদেরই সরকার, সাধারণের নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget