এক্সপ্লোর

শাহিনবাগে সু্প্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীরা, বললেন, আপনাদের প্রতিবাদের অধিকার আছে, রাস্তা দিয়ে চলার অধিকার আছে অন্যদেরও

শাহিনবাগে দীর্ঘদিন ধরে রাস্তা আটকে অবস্থান চালিয়ে যাওয়ার ফলে মানুষের দুর্ভোগ হচ্ছে বলে জনস্বার্থমূলক পিটিশন পেশ হয়েছিল সুপ্রিম কোর্টে। পিটিশনারের বক্তব্য ছিল, প্রতিবাদস্থলে জোর করে বসে আছ অবস্থানকারীরা। এটা বেআইনি। দিল্লি ও নয়ডার সংযোগরক্ষাকারী জনসাধারণের ব্যবহারের রাস্তা আটকে থাকায় দুর্ভোগে পড়ছেন বহু মানুষ।

নয়াদিল্লি: কেন্দ্রের নিয়োগ করা দুই মধ্যস্থতাকারী রাজধানীর শাহিনবাগের বিক্ষোভস্থলে গেলেন। আজ কাজ শুরু করেছেন তাঁরা। তাঁরা সেখানে গিয়েছেন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রতিবাদ-অবস্থান অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলার জন্য। এঁরা হলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সঞ্জয় হেগড়ে, সাধনা রামচন্দ্রন। তাঁদের সাহায্য করবেন প্রাক্তন তথ্য কমিশনার ওয়াজাহাত হবিবুল্লাহ। হেগড়ে আজ সেখানে বলেন, আমরা এসেছি সুপ্রিম কোর্টের নির্দেশে। আশা করছি প্রত্যেকের সঙ্গে কথা বলতে পারব। সবার সহযোগিতায় বিষয়টি মিটিয়ে ফেলারও আশা করছি। সাধনা রামচন্দ্রন বলেন, সুপ্রিম কোর্ট আপনাদের প্রতিবাদের অধিকার স্বীকার করেছে। আমরা প্রত্যেকের কথা শুনব। তিনি আরও বলেন, আপনাদের প্রতিবাদের অধিকার আছে, এটা বলেছে সুপ্রিম কোর্ট। সিএএ-কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু আমাদের মতো অন্যদেরও তো অধিকার আছে তারা যেন রাস্তা দিয়ে চলতে পারেন, দোকানপাট খুলতে পারেন। সুপ্রিম কোর্টের রায় পড়ে শুনিয়ে রামচন্দ্রন বলেন, সুপ্রিম কোর্ট মানুষের প্রতিবাদের অধিকার মেনে নিয়েছে। তবে এই আন্দোলন অবরোধে পরিণত হয়েছে। এতে মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা, হয়রানি হচ্ছে। আপনাদের যেমন প্রতিবাদের অধিকার আছে, তেমনই আরও লোকজনেরও বাধাহীন স্বাভাবিক জীবনযাপনের অধিকার আছে। আমরা যেমন দেশ, সেখানে প্রত্যেকের অধিকারকে সম্মান করতে হয়। আমাদের একসঙ্গে বসে বিষয়টির নিষ্পত্তি করে গোটা বিশ্বের সামনে উদাহরণ হওয়া উচিত। সূত্রের খবর, তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন অবস্থানকারীরা। শাহিনবাগে দীর্ঘদিন ধরে রাস্তা আটকে অবস্থান চালিয়ে যাওয়ার ফলে মানুষের দুর্ভোগ হচ্ছে বলে জনস্বার্থমূলক পিটিশন পেশ হয়েছিল সুপ্রিম কোর্টে। পিটিশনারের বক্তব্য ছিল, প্রতিবাদস্থলে জোর করে বসে আছ অবস্থানকারীরা। এটা বেআইনি। দিল্লি ও নয়ডার সংযোগরক্ষাকারী জনসাধারণের ব্যবহারের রাস্তা আটকে থাকায় দুর্ভোগে পড়ছেন বহু মানুষ। দুমাসের বেশি সময় ধরে চলতে থাকা শাহিনবাগের বিক্ষোভ অবস্থানের দাবি, কেন্দ্রকে সিএএ বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট সোমবার অবস্থান তুলে দেওয়ার দাবিতে পেশ হওয়া পিটিশনের শুনানি করে প্রশ্ন তুলেছিল, রাস্তা আটকে দিনের পর দিন অবস্থান চলতে কি। বলেছিল, আন্দোলনের অধিকার অবশ্যই আছে, কিন্তু তারও সীমা, পরিধি আছে। সেইসঙ্গে সর্বোচ্চ আদালত তিনজনকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করে অবস্থানকারীদের সঙ্গে কথা বলে অন্যত্র উঠে গিয়ে অবস্থানে বসার জন্য বোঝানোর দায়িত্ব দেয়। সুপ্রিম কোর্ট ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ সেদিন বলেছিল, একদলকে নিজেদের ক্ষোভ, অসন্তোষ জানাতে রাস্তায় বসে পড়তে দেখে আরেকদল উদ্ধুদ্ধ হতে পারে, যার জেরে নৈরাজ্য সৃষ্টি হবে। গণতন্ত্র মতপ্রকাশের ভাষা বটে, তবে তারও সীমারেখা আছে। প্রতিবাদীরা অবশ্য রিট পিটিশনের বক্তব্য উড়িয়ে অবস্থানের জেরে মানুষের হয়রানির অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, অবস্থানের ফলে মানুষের দুর্ভোগের আশঙ্কা ভিত্তিহীন।

সেরা শিরোনাম

Captain Smit Machchhar: ‘ক্যাপ্টেন তুমি হিরো, ভারত আজ গর্বিত’, শরীরে আঘাত নিয়ে বিমান হামলার ছক রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের প্রশংসায় মোদি
‘ক্যাপ্টেন তুমি হিরো, ভারত আজ গর্বিত’, শরীরে আঘাত নিয়ে বিমান হামলার ছক রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের প্রশংসায় মোদি
Success Story: প্রথম ৫ বাআর ব্যর্থ, শেষ চেষ্টায় UPSC ক্র্যাক মনস্বী শর্মার, হলেন IPS অফিসার
প্রথম ৫ বাআর ব্যর্থ, শেষ চেষ্টায় UPSC ক্র্যাক মনস্বী শর্মার, হলেন IPS অফিসার
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget