এক্সপ্লোর

Mask Wearing Initiative: মাস্ক কোথায়! ভিড়ে ঠাসা বাজারে লাঠি উঁচিয়ে খুদের সতর্ক করার ভিডিও ভাইরাল

কোভিড আবহে একাধিক ব্যক্তির মাস্ক ছাড়া এভাবে ঘুরে বেড়ানো নিয়ে আশঙ্কার মেঘ অনেকের মনেই।

ধরমশালা : মুখে বাহারি মাস্ক, আর হাতে হলুদ লাঠি। ভিড়ে ঠাসা বাজারে মাস্কহীন কাউকে দেখলেই সেই লাঠি উঁচিয়ে খুদের জিজ্ঞাসা 'মাস্ক কোথায় তোমার?' সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এক খুদের মাস্ক সতর্কবার্তা। জানা গিয়েছে, ভিডিওটি ধরমশালার। একদিকে যেমন খুদের মাস্ক সচেতচনতার বার্তা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের, অন্যদিকে একাধিক লোকের মাস্ক ছাড়া বাজারে ঘুরে বেড়ানো নিয়ে কোভিড আবহে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ।

হিমাচল প্রদেশের শৈলশহর ধরমশালার এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাজারে দাঁড়িয়ে কার্যত প্রায় সবাইকেই মাস্ক নিয়ে সতর্কবার্তা দিতে হচ্ছে খুদেকে। বিভিন্ন বয়সের পর্যটক থেকে স্থানীয়রা, বাজারে ঠাসা ভিড়ে ঘুরে বেড়ালেও তাদের কারোর মুখেই নেই মাস্কের বালাই। তাই কার্যত অনর্গল লাঠি উঁচিয়ে খুদেটিকে বলতে শোনা যাচ্ছে একই বুলি। মাস্ক কোথায় জানতে চাওয়ার পাশাপাশি কাউকে কাউকে হলুদ লাঠির হালকা টোকা দিয়ে তাঁর কথা গুরুত্ব সহকারে নেওয়ার বিষয়টিতেও জোর দিয়েছে খুদেটি।

মাস্কহীন অনেককেই দেখা গেছে খুদের কার্যকলাপ দেখে মাস্কহীন অবস্থায় পাশ কাটিয়ে সরে পড়তে। আবার অনেকে স্নেহের হাত বুলিয়ে দিয়েছেন তাঁর মাথায়। হয়তো নিজের ভুলের কিছুটা অনুতাপের জেরেই। কিন্তু এই ভিডিও সামনে আসার পর তৈরি হয়েছে অন্য একটি আশঙ্কা। এমনিতেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমলেও তৃতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়তে পারে আশঙ্কার প্রহর গোণা শুরু হয়ে গিয়েছে। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া রীতিমতো সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, করোনা বিধি নিষেধে ঢিলেমি দেওয়ার জেরেই এমনটা হওয়ার আশঙ্কা। ধরমশালার এই ভাইরাল ভিডিও সেই আশঙ্কাই উসকে দিল।

এমনিতেই কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য ফের রাজ্যের দরজা খুলে দিয়েছে হিমাচল প্রদেশ সরকার। যার ফলে ইতিমধ্যে দেখা গিয়েছে মানালিতে পর্যটকদের থিকথিকে ভিড়। একই অবস্থা সিমলা, ধরমশালার মতো শহরেও। সব জায়গাতেই বিপুল সংখ্যায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। এর মাঝেই অনেকের মধ্যে কোভিডের বিধি নিষেধ না মানার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতেই কোভিডের তৃতীয় ঢেউ প্রবলভাবে দ্রুত আছড়ে পড়ার কালো মেঘ দেখছেন অনেকেই।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget