এক্সপ্লোর

গাইডলাইন মেনে আনলক ফোরে চালু হতে পারে লোকাল ট্রেন, মেট্রো, রেল বোর্ডকে চিঠি আলাপনের

রেল বোর্ড আগেই প্রতিটি জোনকে জানায়, ট্রেন চালানোর সম্ভাবনা হলেই রাজ্যের সঙ্গে যেন আলোচনা হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্য রেলমন্ত্রককে জানিয়ে দিল, করোনা গাইডলাইন মেনে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু হলে তাদের কোনও আপত্তি নেই। গতকাল অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ নিয়ে চিঠি দিয়েছেন রেল বোর্ডে। রেল পরিষেবা চালু হলে তা কীভাবে, কী কী বিধি মেনে চালু হবে তা নিয়ে আগে রাজ্যের সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য রেল বোর্ডকে অনুরোধ করেছেন তিনি। করোনা লকডাউনের জেরে ২২ মার্চের পর থেকে রাজ্যে বন্ধ ট্রেন পরিষেবা। এবার আনলক ফোরে ঘুরতে পারে ট্রেন-মেট্রোর চাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালু হলে তাঁদের আপত্তি নেই। এ ব্যাপারে চালানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও শুক্রবার এই বিষয়ে বৈঠক করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, যে সব স্টেশনে বেশি যাত্রী ওঠানামা করবেন, সেখানে রাজ্য প্রশাসনের সাহায্য চাওয়া হবে, ওই সব স্টেশনে থার্মাল ক্যামেরা বসানোর চেষ্টা করা হবে, শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন ১২১টি স্টাফ স্পেশাল ট্রেন চলছে, রাজ্যের প্রস্তাব মানলে আরও ১০০টি ট্রেন চালাতে হবে। সব স্টেশনে ট্রেন দাঁড়ালে সমস্যা হতে পারে, তাই অধিকাংশ ট্রেন গ্যালপিং করে চালানোর ভাবনা। ট্রেন চলার অনুমতি এলে, কার্যকর করতে ৪-৫দিন সময় লাগবে। গতকাল অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি লিখে জানিয়েছেন, মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করলে রাজ্যের অসুবিধে নেই। তবে দূরত্ববিধি মানা, কতজন ট্রেনে উঠতে পারবেন, কতগুলি ট্রেন চলবে, সংক্রমণ এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের বিষয়গুলি ঠিক করতে হবে আলোচনা সাপেক্ষে। মুম্বইয়ের লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে রাজ্যের চিঠি পেয়ে এমার্জেন্সি সার্ভিসের জন্য পরিষেবা চালু হয়। স্বরাষ্ট্র মন্ত্রক ও রেল বোর্ড ইঙ্গিত দেয়, রাজ্য চাইলে লোকাল ট্রেন ও মেট্রো চলতে পারে, তবে এ জন্য চিঠি দিতে হবে রাজ্য সরকারকে। এরপর রেল বোর্ড অর্থ মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রেল বোর্ড আগেই প্রতিটি জোনকে জানায়, ট্রেন চালানোর সম্ভাবনা হলেই রাজ্যের সঙ্গে যেন আলোচনা হয়। বিভিন্ন ডিভিশন কাল আলাদা আলাদা করে বৈঠক করেছে, কোন কোন বিষয়ে রাজ্যের সাহায্য বা পরামর্শ চাওয়া হবে তা নির্দিষ্ট করা হয়েছে।

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget