এক্সপ্লোর

Mahatma Gandhi : লন্ডনে তছনছ মহাত্মা গান্ধীর মূর্তি! লেখা হল ভারতবিরোধী বার্তা, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

বেদীর উপর বেশ কিছু উস্কানিমূলক মন্তব্যও পাওয়া গিয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ।

আর কয়েকদিন পরেই মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী । বিশ্বজুড়ে পালিত হবে দিনটি। তার ঠিক কয়েকদিন আগেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) লন্ডনের ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। লন্ডনের ‘ট্যাভিস্টক স্কোয়ার’-এ ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি। তছনছ করা হল মহাত্মার মূর্তি। সেই সঙ্গে গ্রাফিতি করে লেখা হল  নানা ভারতবিরোধী মন্তব্য। বেদীর উপর বেশ কিছু উস্কানিমূলক মন্তব্যও পাওয়া গিয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ।

এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক কাজ ... অহিংসার ঐতিহ্যের উপর আক্রমণ, বলেছে ভারতীয় হাইকমিশন।স্থানীয় প্রশাসনকে এই ঘটনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই হাইকমিশনের তরফে মৃর্তিটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। হাইকমিশন সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, “লন্ডন-এ অবস্থিত ভারতীয় হাইকমিশন ‘ট্যাভিস্টক স্কোয়ার’-এ স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় অত্যন্ত দুঃখিত এবং ভারত এর তীব্র নিন্দা করে।”

মহাত্মা গান্ধীর ঐতিহ্যের উপর একটি হিংসাত্মক হামলা
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, “এটি কেবল মূর্তি ভাঙচুরের ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ভাবনা এবং মহাত্মা গান্ধীর ঐতিহ্যের উপর একটি হিংসাত্মক হামলা। আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে বলেছি।  আমাদের টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং মূর্তিটি মেরামতের জন্য স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” রাষ্ট্রসংঘ গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করেছে এবং প্রতি বছর ২ অক্টোবর লন্ডনে এই  স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিশেষ অনুষ্ঠান হয়। 

ব্রোঞ্জ মূর্তির উন্মোচন
ইন্ডিয়া লিগের সহযোগিতায় নির্মিত এই ব্রোঞ্জ মূর্তিটি ১৯৬৮ সালে উন্মোচন করা হয়েছিল। গান্ধীজি লন্ডনে আইনের পড়াশোনা করেছিলেন। বেদীর উপরে শিলালিপিতে লেখা রয়েছে, ‘মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮’। এই ঘটনাকে ভারতীয়দের আবেগ ও অহিংসার ভাবমূর্তির উপর আক্রমণ বলে মনে করছে ভারতীয় দীতাবাস। মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন , তারা ঘটনার তদন্ত করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Parliament Protest: অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget