এক্সপ্লোর

Viral News: চকোলেটের মোড়কে জগন্নাথের ছবি ঘিরে তুমুল বির্তক, ক্ষমা চাইল সংস্থা

Lord Jagannath’s Picture: অভিযোগ, চকোলেট খাওয়ার পর এর মোড়ক সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু এই র‍্যাপারে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি।

নয়া দিল্লি: জনপ্রিয় চকোলেটের মোড়কে রয়েছে জগন্নাথ দেবের একটি ছবি। যা নিয়ে রীতিমতো অভিযোগের ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। হিন্দু দেবদেবীর ছবি কেন ব্যবহার করা হয়েছে এই অভিযোগে প্রতিবাদ মুখর হয় সামাজিক মাধ্যম। মাল্টিন্যাশনাল কোম্পানি নেসলের একটি চকোলেটের প্যাকেটের ওপর এই ছবি ঘিরে বিতর্ক বাড়তেই তড়িঘড়ি ক্ষমা চায় ওই সংস্থা।                              

তাঁদের টুইটার হ্যান্ডেল থেকে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে জানিয়েছে যে এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনও কারণে কেউ এই ঘটনায় আঘাত পেয়ে থাকলে তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী। তারা এটাও আশ্বাস দিয়েছে তারা সমস্ত প্রোডাক্ট বাজার থেকে প্রত্যাহার করে নেবে।                                 

এখন প্রশ্ন হল, চকোলেটের প্যাকেটে জগন্নাথের ছবি নিয়ে কেন উত্তাল হল সোশাল মিডিয়া? অভিযোগ, চকোলেট খাওয়ার পর এর মোড়ক সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু এই র‍্যাপারে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। তাই এই মোড়ক অন্যত্র ফেলে দেওয়া মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত। অনেক নেটিজেনদের মন্তব্য, এটা হিন্দুদের বিশ্বাসের অপমান। ভারতবর্ষের জন্য লজ্জাজনক। 

যদিও এর উত্তরে নেসলের তরফে জানান হয়, স্থানীয় গন্তব্যের সৌন্দর্য উদযাপন করার উদ্দেশ্যে এমন ভাবনা ছিল।  গত বছর ওড়িশার ঐতিহ্য পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মোড়ক এর ছবিটি সরকার এর পর্যটন সাইট থেকে নেওয়া হয়েছে। শিল্প ও শিল্পীদের উৎসাহিত করতেই এই কাজ। তাঁদের তরফে বলা হয়েছে, "আমরা ভুলবশত যদি কাউকে আঘাত দিয়ে থাকি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।পরের বার থেকে এইসব জিনিস গুলো আমরা মাথায় রেখে কাজ করব।"                    

 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget