এক্সপ্লোর

পুরীর জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকা ইয়েস ব্যাঙ্কে আটকে, চিন্তিত মন্দির কর্তৃপক্ষ

ওড়িশার আইন মন্ত্রী প্রতাপ জেনার অবশ্য দাবি, মন্দিরের অর্থ সুরক্ষিত, এ নিয়ে কারও চিন্তিত হওয়া নিষ্প্রয়োজন। ঠাকুরের অর্থের ভাণ্ডার একটুও কমবে না।

ভুবনেশ্বর: সাধারণ মানুষের কথা ছেড়েই দিন। এখন পয়সাকড়ির ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারছেন না স্বয়ং ভগবানও। এক আধ টাকার কথা হচ্ছে না, পুরীর জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকা ইয়েস ব্যাঙ্কে আটকে রয়েছে। ব্যাঙ্কের আর্থিক সঙ্কটের খবর ছড়াতেই হইচই শুরু হয়ে যায় জগন্নাথধামে, মন্দিরের বাইরে বাড়তে থাকে পূজারীদের ভিড়। আসতে থাকেন সাধারণ মানুষও। সকলের প্রশ্ন, এবার কী হবে? কী করে চলবে মন্দিরের কাজকর্ম? ভক্তদের প্রণামী আর দানে প্রতি বছর কোটি কোটি টাকা জমা হয় ভগবান জগন্নাথের মন্দিরে। ঠাকুরের নামে বহু জায়গায় জমিও রয়েছে। তার ওপর কোথাও চলছে দোকান আবার কোথাও খননকার্য। এই টাকাও জমা হচ্ছে জগন্নাথদেবের তহবিলে। কিন্তু ইয়েস ব্যাঙ্কে জমা থাকা ৫৪৫ কোটি টাকা এখন কীভাবে উদ্ধার করা যায় বুঝে উঠতে পারছে না মন্দির কর্তৃপক্ষ। অনেকে দাবি করেছেন, ওই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ফেরত চাওয়া হোক। জগন্নাথের আটকে থাকা টাকার ব্যাপারে রাজ্য সমাজবাদী পার্টির সভাপতি রবি বেহরা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে। অনুরোধ করেছেন, এ ব্যাপারে হস্তক্ষেপ চাওয়া হোক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আর মন্দিরের পূজারীদের দাবি, কড়া ব্যবস্থা নেওয়া হোক দোষী অফিসারদের বিরুদ্ধে। জগন্নাথ মন্দিরের দেখাশোনার জন্য ওড়িশায় আলাদা একটি মন্দির প্রশাসন বিভাগ আছে। দায়িত্বে রয়েছেন এক বরিষ্ঠ আইএএস অফিসার। ৩ বছর আগে ইয়েস ব্যাঙ্কে খোলা হয় জগন্নাথদেবের নামে খাতা। তার আগে মন্দিরের প্রণামী ও দানের অর্থ জমা হত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এলাহাবাদ ব্যাঙ্কে। ওড়িশার আইন মন্ত্রী প্রতাপ জেনার অবশ্য দাবি, মন্দিরের অর্থ সুরক্ষিত, এ নিয়ে কারও চিন্তিত হওয়া নিষ্প্রয়োজন। ঠাকুরের অর্থের ভাণ্ডার একটুও কমবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget