এক্সপ্লোর

LPG-র সঙ্কটের মধ্যে বড় সুখবর ! আর্জেন্টিনা থেকে সরবরাহ হবে LNG, কী সুবিধা মিলবে ?

Gautam Adani : শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) আর্জেন্টিনার প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানির জন্য একটি ১০-বছরের চুক্তি করেছে।

দিল্লি : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দিন দিন গোটা বিশ্বের জীবনকে দুর্বিষহ করে তুলছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বিশ্ববাজারে এক অদ্ভুত সঙ্কট দেখা দিয়েছে। গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, রান্নার তেল, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি সঙ্কট দেখা দিচ্ছে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের। কী ঘটতে চলছে আগামীদিনে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। তবে এর মাঝে ভারতের জন্য একটি সুখবর সামনে এসেছে। 

দেশে এলপিজির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে প্রয়োজনীয় জিনিস সরবরাহে সমস্যার মধ্যে ভারতের জন্য একটি বড় খবর প্রকাশ্যে এসেছে। শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) আর্জেন্টিনার প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানির জন্য একটি ১০-বছরের চুক্তি করেছে। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকায় সংস্থাটি প্রথমবারের মতো তাদের আন্তর্জাতিক রফতানির জায়গাটি সম্প্রসারণ করল। 

আরও পড়ুন - ফের দাম বাড়ল ৫ কেজি গ্যাস সিলিন্ডারের, কত টাকা গুনতে হবে আপনাকে ?

এই চুক্তিটি বর্তমান সময়ে বাড়তি তাৎপর্য লাভ করেছে, কারণ আর্জেন্টিনা ভারতের একটি প্রধান ভবিষ্যৎ এলএনজি সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে। শিল্পপতিদের কথা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ভারতে বার্ষিক ১০ মিলিয়ন টন পর্যন্ত এলএনজি রপ্তানি করতে চুক্তি করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে একটি নতুন জ্বালানি বাণিজ্য করিডোর তৈরি করবে। 

চুক্তি অনুযায়ী, এটি এলএনজি রপ্তানি টার্মিনালের জন্য বিভিন্ন সামুদ্রিক পরিষেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে এলএনজি ক্যারিয়ারের জন্য টাগবোট পরিচালনা, লজিস্টিক সহায়তা এবং ক্রু স্থানান্তর পরিষেবা। চারটি উচ্চ-মানের টাগবোট, একটি অ্যাঙ্কর হ্যান্ডলিং টাগ সাপ্লাই ভেসেল এবং একটি ক্রু বোট সমন্বিত একটি নৌবহর এই কার্যক্রমকে পরিচালনা করতে সাহায্য করবে।

তথ্য অনুযায়ী, বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৭০ মিলিয়ন ডলার। আদানি পোর্টস আর্জেন্টিনার উপকূল থেকে এবং উপকূলে বড় গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে পরিবহন করতে বড় দায়িত্ব পালন করবে। এই কাজটি সঠিকভাবে পরিচালনা করতে চারটি বিশেষ টাগবোট এবং ক্রু বোট মোতায়েন করবে। এই প্রকল্পের কাজ ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন - LPG নিয়ে নয়া পদক্ষেপ ! পরিযায়ী শ্রমিক ও পড়ুয়ারা পাবেন এই সুবিধা, কী জানাচ্ছে কেন্দ্র?

এই চুক্তিটি কেন গুরুত্বপূর্ণ?
ইসরায়েল ও শ্রীলঙ্কার পর ভারতের শিল্পপতি গৌতম আদানির আদানি গ্রুপ প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাজারে প্রবেশ করেছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অপারেটর হওয়ার লক্ষ্য রয়েছে সংস্থাটির। এই চুক্তির অধীনে আদানি পোর্টস বার্ষিক ৭ মিলিয়ন ডলারের একটি নির্দিষ্ট আয় পাবে বলে আসা করছে। এই খবরটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে ভবিষ্যতে আর্জেন্টিনা থেকে গ্যাস রপ্তানির পথ খুলে যেতে পারে। এতে উপসাগরীয় দেশগুলো থেকে গ্যাস আমদানির ওপর ভারতের নির্ভরতা কমবে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget