এক্সপ্লোর

LPG Cylinder Subsidy: উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বাড়াল কেন্দ্র, সিলিন্ডার পিছু এবার ৩০০ টাকা

LPG Cylinder Subsidy Raises : পুজোর আগে ফিরল স্বস্তি, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ বাড়াল কেন্দ্র।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri  Ujjwala Yojana beneficiaries)  সুবিধাভোগীদের জন্য ভর্তুকির (Subsidy) পরিমাণ প্রতি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার সময় এই ঘোষণা করেছেন। বাজার দর যখন ৯০৩ টাকা, তখন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ৭০৩ টাকা দাম দিতে হচ্ছিল। তবে মন্ত্রী সভার সিদ্ধান্তের পর, তাঁদের এখন দিতে হচ্ছে ৬০৩ টাকা।মূলত উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। 

PM Ujjwala Yojana: কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।


PMUY: কীভাবে করবেন আবেদন ? 
আপনিও যদি এই স্কিমে রেজিস্টার করতে চান, তাহলে প্রথমে আপনাকে উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য রেজিস্টার করতে হবে। এই সংযোগ পেতে বিপিএল কার্ডধারক পরিবারের যেকোনও মহিলা আবেদন করতে পারবেন। আপনি pmujjwalayojana.com এ স্কিম সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন
১ PMUjjwala স্কিমের সুবিধা নিতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmujjwalayojana.com-এ যেতে হবে।
২ pmujjwalayojana.com ওয়েবসাইটে ক্লিক করলে সামনে একটি হোম পেজ খুলবে। ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.
৩ এরপরেই আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম। ফর্মটি ডাউনলোড করুন।
৪ ফর্মে চাওয়া সব তথ্য পূরণ করুন এবং বাড়ির কাছের এলপিজি কেন্দ্রে জমা দিন।
৫ এর সঙ্গে সঙ্গে সব কাগজপত্রও দিন।
৬ এখন নথি যাচাই করার পরে সরকার আপনাকে এলপিজি গ্যাস সংযোগ সরবরাহ করবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে ?
মোবাইল নম্বর
বয়সের শংসাপত্র
আধার কার্ড
রেশন কার্ডের ফটো কপি
বিপিএল কার্ড
বিপিএল তালিকায় নামের প্রিন্ট
পাসপোর্ট সাইজ ছবি
ব্যাঙ্কের ফটোকপি

আরও পড়ুন, সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছ্বাস তিস্তায়, নিখোঁজ ২৩ জন জওয়ান !

কারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন ?
১ উজ্জ্বলা প্রকল্পে আবেদন করার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
২ মহিলাটি বিপিএল পরিবারের হতে হবে।
৩ মহিলার বিপিএল কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে।
৪ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে এলপিজি সংযোগ থাকা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget