এক্সপ্লোর

Madhya Pradesh News: রাজনীতি নিয়ে তর্কাতর্কি বদলে গেল নৃশংসতায়, দুই মামার হাতে খুন ভাগ্নে

Bihar Election Results 2025: মধ্যপ্রদেশের গুনা থেকে এই ঘটনা সামনে এসেছে।

ভোপাল: রাজনীতি নিয়ে আলোচনা থেকে রক্তারক্তি কাণ্ড। রক্তের সম্পর্ক থাকা ভাগ্নেকে প্রাণেই মেরে ফেললেন দুই মামা। বিহার বিধানসভা নির্বাচনের ফল নিয়ে তর্ক বাঁধে তাঁদের মধ্যে। আর তা থেকেই খুনোখুনি কাণ্ড ঘটে গেল। গোটা ঘটনায় স্তম্ভিত সকলে। রাজনীতি নিয়ে সাধারণ তর্ক-বিতর্ক এতদূর গড়াতে পারে বলে এখনও বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা।  (Bihar Election Results 2025)

মধ্যপ্রদেশের গুনা থেকে এই ঘটনা সামনে এসেছে। সোমবার ক্যান্ট থানা এলাকায় পুলিশ লাইন চত্বরে, একটি নির্মানস্থলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। পেশায় শ্রমিক, ২২ বছর বয়সি শঙ্কর মাঞ্ঝি বিহারের শিবহারে বাসিন্দা। দুই মামা, রাজেশ মাঞ্ঝি এবং তুফানি মাঞ্ঝির সঙ্গে থাকতে এসেছিলেন। কিন্তু সেই দুই মামার হাতেই বেঘোরে প্রাণ হারালেন ওই যুবক। (Madhya Pradesh News)

সেখানকার থানার ভারপ্রাপ্ত অফিসার অনুপ ভার্গব জানিয়েছেন, শঙ্কর আসলে রাষ্ট্রীয় জনতা দলের সমর্থক। তাঁর দুই মামা আবার NDA-র সমর্থক। মদ্যপানের আসরে রাজনীতির প্রসঙ্গ ওঠে। নিমেষে তেতে ওঠে পরিস্থিতি। তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়। শেষে শঙ্করকে টেনে হিঁচড়ে জলকাদার মধ্যে নিয়ে গিয়ে ফেলেন রাজেশ এবং তুফানি। শঙ্করের বুকে চেপে বসেন তাঁরা। কাদায় মুখ ডুবে যায় শঙ্করের। তিনি ছটফট করলেও, সরেননি রাজেশ এবং তুফানি। আর তাতেই মারা যান শঙ্কর। 

ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শঙ্করকে উদ্ধার করে নিয়ে গিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজেশ এবং তুফানিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দু’জনই শঙ্করকে খুনের কথা স্বীকার করেছে বলে খবর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, তেজস্বীকে নিয়ে কিছু আপত্তিজনক মন্তব্য করেন দুই মামা। ভাগ্নে তার প্রতিবাত করলেই পরিস্থিতি তেতে ওঠে।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিষয়টিকে শুধুমাত্র হত্যা হিসেবে দেখতে নারাজ অনেকে। প্রশ্ন উঠছে, রাজনীতি নিয়ে সুস্থ আলোচনার পরিবেশ কি নেই দেশে? পরিচিত বা বন্ধুবান্ধব তো বটেই, রাজনীতি নিয়ে আলোচনায় পরিবারের লোকজনের মধ্যেও কি অসহিষ্ণুতা বাড়ছে? নইলে রাজনীতি নিয়ে সাধারণ আলোচনায় জল এতদূর গড়াবে কেন, প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মতামত ব্যক্ত করেছেন অনেকেই। একজন লেখেন, 'বিহার সরকার সত্যিই কাজ করলে, ওই যুবককে অতদূর যেতেই হতো না'। সমাজ কোন দিকে এগোচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget