এক্সপ্লোর

Education News: পড়ুয়াদের উত্তরপত্র দেখছেন পিওন! পরীক্ষার খাতা নিয়ে হাতেনাতে পড়ল ধরা! সাসপেন্ড প্রিন্সিপাল

Madhya Pradesh News: বিষয়টি প্রমাণ হলে অধ্যাপকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের তরফে।

নয়া দিল্লি: সরকারি কলেজ। সদ্য শেষ হয়েছে পরীক্ষা। শিক্ষার্থীরা অপেক্ষা করছে কবে বেরবে রেজাল্ট। কেমনই বা হবে নম্বর। এই সব চিন্তার মধ্যেই যে ভিডিও হাতে পেয়েছে তারা, তা দেখে ভিরমি খাবার অবস্থা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের উত্তরপত্র মূল্যায়ন করছেন কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী। 

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরমের পিপারিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগত সিং সরকারি পিজি কলেজের পিওন পান্নালাল পাথারিয়া পরীক্ষার্থীদের খাতা চেক করছেন। তবে অসুস্থতার কারণে অনুপস্থিত অধ্যাপক। তাঁর বদলে পরীক্ষার খাতা দেখছেন পিওন, এমনই দাবি করা হচ্ছে।                                          

এরপর শিক্ষার্থীরা স্থানীয় বিধায়ক ঠাকুরদাস নাগবংশীর সঙ্গে যোগাযোগ করে। যুব বিষয়ক ও সমবায় মন্ত্রী বিশ্বাস সারং নিশ্চিত করেছেন যে অধ্যক্ষ এবং নোডাল অফিসারকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, অধ্যাপক (যাকে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল) এবং পিয়নের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সর্বদা উচ্চশিক্ষার মান বজায় রাখার চেষ্টা করে। এই ঘটনা দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।                                      

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, রাকেশ কুমার ভার্মা এবং অধ্যাপক রামগুলাম প্যাটেল উভয়কেই পরীক্ষা প্রক্রিয়া সঠিকভাবে তদারকি করতে ব্যর্থতার জন্য তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি প্রমাণ হলে অধ্যাপকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের তরফে।

ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই অধ্যাপককে বরখাস্তের জন্য বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। ৩রা এপ্রিল একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে প্রকাশ পায় যে পান্নালাল পাথারিয়াকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ৫০০০ টাকা দেওয়া হয়েছিল, যে কাজটি খুশবু পাগারের করার কথা ছিল। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অধ্যাপক পাগার স্বাস্থ্যগত সমস্যার কারণে খাতা দেখার কাজ আউটসোর্স করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাকেশ মেহেরকে ৭০০০ টাকা দিয়েছিলেন, যাতে অন্য কাউকে খাতা পরীক্ষা করার ব্যবস্থা করা যায়।

 

সেরা শিরোনাম

Road Accident News: নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget