এক্সপ্লোর

Contaminated Water : ফের সেই ইনদওর, এবার দূষিত জল পান করে অসুস্থ অন্তত ৯ !

Contaminated Drinking Water Effects : এর পাশাপাশি ইনদওর মেডিক্যাল কলেজের একটি দল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদেরও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

ইনদওর : ফের মধ্যপ্রদেশ। ফের সেই ইনদওর। এবার দূষিত জল পান করে অন্তত ৯ জন অসুস্থ হয়ে পড়লেন। মধ্যপ্রদেশের ইনদওর জেলার মো তেহসিল এলাকার ঘটনা। পট্টি বাজা ও চন্দর মার্গ থেকে জলবাহিত রোগের খবর এসেছে বলে জানিয়েছেন জেলার আধিকারিকরা। খবর পেয়ে গভীর রাতে মো এলাকায় পৌঁছে যান ইনদওরের জেলাশাসক শিবম ভার্মা। হাসপাতালে যারা চিকিৎসাধীন তাঁদের সঙ্গে দেখা করেন। সংক্রমণ ছড়িয়ে পড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালে ৯ জনের চিকিৎসা চলছে। অন্যদিকে, বাড়িতেই সেরে উঠছেন আরও কয়েকজন। জেলার আধিকারিকরা জানিয়েছেন, CMHO মহাদেব হাসানির নির্দেশে শুক্রবার সকাল থেকেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এর পাশাপাশি ইনদওর মেডিক্যাল কলেজের একটি দল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদেরও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

নতুন বছর শুরু হতেই যখন উৎসবে মেতে ছিল গোটা দেশে, শেই সময়ই মর্মান্তিক ঘটনা ঘটে যায় মধ্য প্রদেশের ইনদওরে। পানীয় জলে দূষণের কারণে একের পর এক মৃত্যু হয় শহরে। অনেকে প্রাণ হারান বলে খবর। অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় অন্তত ২০১ জনকে।  কাঠগড়ায় তোলা হয় প্রশাসনকে। অভিযোগ ওঠে, দীর্ঘদিন দূষিত জল সরবরাহের কথা জানানো হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। প্রশাসনিক উদাসীনতায় মৃত্যুমিছিল ? গুরুতর অভিযোগে সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এরই মাঝে ফের বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। মধ্যপ্রদেশে দূষিত পানীয় জলে পরপর মৃত্যুর ঘটনা সামনে আসে। সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজেপি নেতা। কিন্তু প্রশ্ন করায় কৈলাসের রোষে পড়েন সাংবাদিক। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে । বিজেপি নেতাকে বলতে শোনা যায়, 'তো কী ঘণ্টা হয়েছে?' তবে চুপ করে থাকেননি ওই সাংবাদিক । কৈলাস বিজয়বর্গীয়কে পাল্টা জবাব দেন তিনি । বলেন, 'আপনি এভাবে কথা বলতে পারেন না। শব্দচয়ন ঠিক করুন।' সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেস । সাংবাদিকের ভূয়সী প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্থানীয়রা দাবি করেন, এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ১৫ জানুয়ারি মধ্যপ্রদেশ সরকার হাইকোর্টে যে রিপোর্ট জমা করে সেখানে সাত জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ৫ মাসের এক শিশুও ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget