এক্সপ্লোর

Mahakumbh 2025 : মহাকুম্ভে নিরাপত্তার বজ্রআঁটুনি, মাছি-গলতে না দেওয়া সুরক্ষা দেবে AI

Mahakumbh 2025 AI Security : মহাকুম্ভের প্রতিটি কোণে থাকছে সিসিটিভির নজর। সরকারির দাবি,  নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর, একটা মাছিও গলতে পারবে না।

প্রয়াগরাজ : মহাকুম্ভে পুণ্যলাভের আশায় প্রয়াগে কুম্ভমেলায় জনজোয়ার ৷ এখন থেকেই এসেছেন অসংখ্য পুণ্যার্থী ৷ হিন্দুমতে, এই পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান করলে সব পাপ মোচন হয়ে যায় ৷ সারাদেশ, এমনকী বিশ্বের নানা প্রাপ্ত থেকে বহু মানুষ যোগ দিচ্ছেন কুম্ভমেলায়৷ লক্ষ লক্ষ মানুষের জমায়েত, তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখছে না যোগী সরকার। নিরাপত্তার আঁটুনি দৃঢ় করতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও নেওয়া হচ্ছে। 

এআই-এর নজরদারি ছাড়াও এলাকা জুড়ে বসানো হয়েছে ২,৭০০ টিরও বেশি সিসিটিভি ।  ১২৩ টি ওয়াচটাওয়ার থেকে নজর রাখবে পুলিশ। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ৩৭,০০০ পুলিশ কর্মী এবং ১৪,০০০ হোমগার্ড মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে।  এছাড়াও দায়িত্বে থাকছে,  এনএসজি, এটিএস, এসটিএফ। মহাকুম্ভের প্রতিটি কোণে থাকছে সিসিটিভির নজর। সরকারির দাবি,  নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর, একটা মাছিও গলতে পারবে না।  মেলা প্রাঙ্গণ জুড়ে মোট ১২৩টি ওয়াচটাওয়ার বসানো হয়েছে। সেখানে নজর রাখার দায়িত্ব থাকবে স্নাইপার, এনএসজি, এটিএস এবং সিভিল পুলিশ কর্মীদের উপর।

আরও পড়ুন : জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য 

এই ওয়াচটাওয়ারগুলিতে থাকবে বিশেষ দূরবীন। প্রতিটি টাওয়ারে আধুনিক অস্ত্র এবং উন্নত সরঞ্জাম রাখা হয়েছে। এছাড়াও উচ্চমানের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে সতর্ক থাকবে দমকল। ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মহাকুম্ভে সারা বিশ্ব থেকে প্রায় ৪৫ কোটি ভক্ত আসবেন। তাই সুরক্ষাব্যবস্থায় কোনও ফাঁক রাখবে না প্রশাসন। সাতটি প্রধান প্রবেশপথেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আখড়া এলাকা, বড় হনুমান মন্দির, প্যারেড গ্রাউন্ড, ভিআইপি ঘাট, আরাইল, ঝুনসি এবং সালোরির মতো স্পর্শকাতর স্থানগুলির ওপর ওয়াচটাওয়ারের বিশেষ নজর থাকবে।                  

২০১৭ সালে কুম্ভমেলা অন্তর্ভুক্ত হয় ইউনেস্কোর তালিকায়। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান পায় বিরল স্বীকৃতি। কুম্ভস্নানকে মানবতার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার জেজুতে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় । কুম্ভস্নান এবং তাকে কেন্দ্র করে মহাসমাগমকে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ ভক্ত সমাগত হিসেবে চিহ্নিত করেছে ইউনেস্কো। এবার প্রয়াগরাজে মহাকুম্ভর আয়োজন। পুণ্যলাভের নিরিখে, মহাকুম্ভস্নানের জুড়ি নেই, বিশ্বাস ভক্তদের। 

আরও পড়ুন :  গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget