এক্সপ্লোর

'মুছে যাক গ্লানি', মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান ৫৫ লাখের বেশি পুণ্যার্থীর, রেকর্ড-ভাঙা ভিড় প্রয়াগরাজে

২৮ জানুয়ারি, মঙ্গলবার, মৌনি অমাবস্যা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম। তাই অনেকেই চান এই ক্ষণেই গঙ্গার জলে ডুব দিয়ে সব গ্লানি মুছতে।     

প্রয়াগরাজ: ১৪৪ বছরে একবারই আসে এই মুহূর্ত। এমন পুণ্যস্নানের সুযোগ পেতে অপেক্ষা করতে হয় ১৪৪ টি বছর। কারও কারও জীবন কেটে যায়, অথচ সুযোগ পান না মহাকুম্ভ স্নানের। এটাই সেই বিশেষ বছর ।  প্রয়াগরাজ যেন এখন একটুকরো ভারত। সারা দেশ থেকে কোটি কোটি ভক্ত রোজ জড়ো হচ্ছেন মহাকুম্ভ মেলায়। ২৮ জানুয়ারি, মঙ্গলবার, মৌনি অমাবস্যা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম। তাই অনেকেই চান এই ক্ষণেই গঙ্গার জলে ডুব দিয়ে সব গ্লানি মুছতে।                       

উত্তরপ্রদেশের সরকারি তথ্য অনুসারে, মৌনি অমাবস্যা তিথিতে সকাল ৮টা পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন। উত্তরপ্রদেশের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য  অনুসারে, ২৭ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভ স্নান করার পুণ্যার্থীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।               

মৌনী অমাবস্যা তিথির আগে থেকেই স্নানকারীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। রবিবার ও সোমবারও মহাকুম্ভে নজিরবিহীন ভিড় ছিল। দুই দিনে প্রায় তিন কোটি মানুষ পুণ্যস্নান করেন প্রয়াগরাজে। এর মধ্যে শুধু রবিবাই  স্নান করেন ১ কোটি ৭৪ লাখ ভক্ত। সরকারি তথ্য অনুসারে সোমবার, অর্থাৎ মৌমি অমাবস্যার ঠিক আগের দিন, সন্ধে ৬টা পর্যন্ত ১.১৮ কোটি মানুষ স্নান করেন সেখানে।  মকর সংক্রান্তির দিনে স্নান করেছিলেন সাড়ে তিন কোটিরও বেশি ভক্ত।                 

জন্ম-জন্মের পাপ নাশ হয় কুম্ভস্নানে      

মহাকুম্ভের পুণ্য স্নান নিয়ে মানুষের মনে নানারকম বিশ্বাস রয়েছে।  বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রয়াগরাজে স্নানের। ভক্তদের বিশ্বাস,  কুম্ভে মাঘ স্নানের চেয়ে পবিত্র কিছু হয় না। এতে জন্ম-জন্মের পাপ নাশ হয়। মহাকুম্ভে  স্নান করলে নাকি শত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তাই মহাকুম্ভের সময় প্রয়াগরাজে একবার গঙ্গাস্নান করার বাসনা থাকে বহু মানুষের। দেশীয় ভক্তদের পাশাপাশি , ভিড় জমে বিদেশী পর্যটকদেরও।  

আরও পড়ুন :                     

মৌনী অমাবস্যা ! প্রবল সঙ্কট কাটিয়েও জেগে উঠবে কোন ৩ রাশির ভাগ্য?                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget