এক্সপ্লোর

Malda Businessman shot : রতুয়ায় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ ব্যবসায়ী

মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ পেশায় ট্রাক্টর ব্যবসায়ী লাল মোহাম্মদ।

করুণাময় সিংহ, রতুয়া(মালদা) : ফের মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। এবার রতুয়ায়। মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ পেশায় ট্রাক্টর ব্যবসায়ী লাল মোহাম্মদ। বয়স ৩৭ বছর। বাড়ি রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায়। চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

জানা গেছে, সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন লাল মোহাম্মদ। সেই সময় হঠাৎই কাহালা এলাকায় কে বা কারা পেছন থেকে এসে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

তবে, ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ব্যবসায়ী নেপাল চৌধুরী। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তাঁর পিঠে গুলি লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

এদিকে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বিজেপির দিকে আঙুল তুলে রীতিমতো হুঁশিয়ারি দেয় তৃণমূল। জমি সংক্রান্ত বিষয়ে গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূল নেতা আক্রান্ত হন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। অন্যদিকে জমি বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রয়েছে। জমি বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget