এক্সপ্লোর

Mamata vs Kailash: বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলা চালানো যাবে না, হুঁশিয়ারি মমতার, রোহিঙ্গারা এখানকার, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব বহিরাগত! পাল্টা বিজয়বর্গীয়

কিছুদিন আগেই বাংলাকে গুজরাত বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর থেকে তা নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলাকে গুজরাত বানাতে দেব না। গুজরাত বাংলা চালাবে না। বিজেপি অবশ্য এদিনও এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।

কলকাতা: বুধবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা রাজ্যে আসার আগেই ফের বহিরাগত প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলা চালানো যাবে না বলেও মেদিনীপুরের সভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একুশ আমাদের, একুশ বাংলার! মমতার বিধানসভা কেন্দ্র, ভবানীপুরে যাওয়ারও কর্মসূচি রয়েছে নাড্ডার। নাড্ডা ফিরলেই আবার বঙ্গে আসবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে ভিনরাজ্য থেকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গে আনাগোনা যখন লেগেই রয়েছে, তখন মেদিনীপুরের সভা থেকে ফের একবার বহিরাগত ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন মমতা। তিনি বলেন, বহিরাগতরা গুন্ডারা এসেছে বাংলায়। ব্লকের কর্মী, মানুষকে বলব প্রতিটি ব্লকে নজর রাখুন। কারা বহিরাগত এসেছে, টাকা বিলোচ্ছে। বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলা চালানো যাবে না। পাল্ট বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কটাক্ষ, রোহিঙ্গারা এখানকার, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব বহিরাগত! ভেদাভেদের রাজনীতি করে ভোটবাক্সে ফসল তোলাই বিজেপি-তৃণমূলের বরাবরের কৌশল। এই দাবি করে আক্রমণ শানিয়েছে সিপিএম-কংগ্রেসও। কিছুদিন আগেই বাংলাকে গুজরাত বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর থেকে তা নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলাকে গুজরাত বানাতে দেব না। গুজরাত বাংলা চালাবে না। বিজেপি অবশ্য এদিনও এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের মুখে ফের শোনা যাচ্ছে গ্রেফতারির হুমকি। ভুবনেশ্বরে নতুন জেল, দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা মমতা বলেন, জেলে ভরলে আজাদ হয়ে যাব। আজাদির লড়াই লড়ব। পাশাপাশি চুরি করে টাকা রাখার ব্যাঙ্ক বিজেপি, লুঠেরার টাকার জনা বড় আইডি কার্ড বিজেপি, এমন মন্তব্যও করেন তৃণমূলনেত্রী। ২০১১ সালের বিধানসভা ভোটে রাজ্যের পালাবদলে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল জঙ্গলমহল। কিন্তু, ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলে তৃণমূলের থেকে এগিয়ে গিয়েছোে বিজেপি। এই প্রেক্ষাপটে একুশের বিধানসভা ভোটের আগে, মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতার হুঙ্কার তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget