এক্সপ্লোর

Mamata on Vaccination: গুজরাত আমাদের থেকে ছোট রাজ্য, কিন্তু দ্বিগুণ ভ্যাকসিন পেয়েছে : মমতা

ভ্যাকসিন তরজা অব্যাহত। আজই ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মাপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি লিখেছেন। এর পর ফের নবান্নে সাংবাদিক বৈঠকে একই ইস্যুতে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : ভ্যাকসিন তরজা অব্যাহত। আজই ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মাপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি লিখেছেন। এর পর ফের নবান্নে সাংবাদিক বৈঠকে একই ইস্যুতে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, গুজরাত আমাদের থেকে অনেক ছোট রাজ্য। কিন্তু ওরা আমাদের দ্বিগুণ ভ্যাকসিন পেয়েছে। কেউ পেয়েছে বলে আপত্তি নেই। উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক অনেক বেশি পেয়েছে।  আমার তাতে কোনও আপত্তি নেই। সব রাজ্য পাক। কিন্তু, জনঘনত্ব অনুযায়ী বাংলা ভ্যাকসিন কম পেয়েছে। ৪০০ পাচ্ছে, কিন্তু লাইনে চলে আসছে ১০ হাজার লোক। কিন্তু, আমার হাতে ভ্যাকসিন না থাকলে, কেন্দ্র যদি আমায় ভ্যাকসিন না পাঠায় তাহলে কোথা থেকে দেব ? এই পরিস্থিতিতে আমি রাজ্যবাসীকেও অনুরোধ করব, আগে দেখে নেবেন, কোন এলাকায় কবে কত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যেরকম ভ্যাকসিন আমরা পাব, সেরকম পৌঁছে দেবে।    

তিনি আরও বলেন, গুজরাতে আমার অর্ধেক। সেখানে গুজরাতকে ভ্যাকসিন দিয়েছে ২ কোটি ২৮ লক্ষ।  আমাদের দিয়েছে মাত্র ১.৯৩ কোটি। গুজরাতে জনসংখ্যা ৪ কোটি, আমার এখানে ১১ কোটি। কর্ণাটকের জনসংখ্যা ৭ কোটি। আমাদের থেকে জনসংখ্যা ৪ কোটি কম। কিন্তু, ওরাও আমাদের থেকে ভ্যাকসিন পেয়েছে। উত্তরপ্রদেশও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। সব রাজ্য পাক। আমার কোনও সমস্যা নেই। কিন্তু, সরকারের কাছে আমার অনুরোধ, এক রাজ্যের সঙ্গে অপর রাজ্যের বৈষম্য করবেন না। দয়া করে, জনঘনত্ব ও কতটা গুরুতর সেই বিষয়টি দেখুন। আমরা চাই, কোভিড নিয়ন্ত্রণে আসুক। 

সম্প্রতি, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও ভ্যাকসিন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল। বৈঠক সেরে বেরিয়ে মমতা বলেছিলেন, যে ভ্যাকসিন, ওষুধ পেয়েছি, আরও বেশি চাই। অন্য রাজ্য পাক। তাতে আপত্তি নেই। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেশি। সবাইকে ভ্যাকসিন দিতে হবে। তা নিয়ে আলোচনা হয়েছে।

সেরা শিরোনাম

Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

ভিডিও

Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget