এক্সপ্লোর

টানা নয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস ফেল চালু রাজ্যের

পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা যা চেয়েছিলাম তা হয়নি।

কলকাতা: রাজ্য চেয়েছিল পঞ্চম শ্রেণি থেকে টানা পাস ফেল চালু করতে। তবে আপাতত লাগু করছে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস ফেল। পাস ফেল বিষয়ে যা চেয়েছে রাজ্য, তা প্রয়োগ করতে পারেনি। শিক্ষা যুগ্ম তালিকায়। নানা বিতর্কে বারবার সেই ব্যাখ্যা দেয় রাজ্যের শাসকদল। কিন্তু পাস ফেল লাগু করার বিষয়ে কেন্দ্রের প্রস্তাবিত পথেই হেঁটেছে পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাও কেন একই পথের পথিক, তার ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা যা চেয়েছিলাম তা হয়নি। সব রাজ্য আসলে কেন্দ্রের প্রস্তাব গ্রহণ করেছে। রাজ্যের হাতে এবার ক্ষমতা দেওয়া হয়নি। তাই রাজ্য নিজে থেকে কিছু করতে পারছে না। না হলে অন্য রকম হতে পারত। এখন আর বিতর্ক তুলে লাভ নেই। না করলে সাফার করবে। তৃণমূল সরকার বরাবরই পাস ফেল ফিরিয়ে আনার পক্ষে। কোন শ্রেণি থেকে ফিরবে তা নিয়েই ছিল বিতর্ক।  রাজনৈতিক দল, শিক্ষাবিদ, শিক্ষক সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করেছে সরকার। একাধিক মতামতও উঠে এসেছে। শেষপর্যন্ত নরেন্দ্র মোদির সরকারের প্রস্তাবিত পথেই পাস ফেল ফেরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন, এটা মন্দের ভাল। কেউ বলছেন, পাস ফেল যদি ফেরাতেই হয় তাহলে প্রথম শ্রেণি থেকে নয় কেন? শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, রাজ্যের ক্ষমতা থাকা উচিত। কারণ এটা যুগ্ম তালিকায় আছে। ষষ্ঠ শ্রেণি থেকে টানা হলে ভাল হত। তবে যা হয়েছে তা মন্দের ভাল। আরেক শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, প্রথম শ্রেণি থেকে হলে ভাল হত। মাধ্যমিক ফেল করাটা এখন কষ্টের ব্যাপার। পঞ্চম হলে ধাক্কা খাবে। এটা আরও ট্রমাটিক হবে। প্রতিটি ক্লাসে পাস ফেল থাকলে অভ্যাসে পরিণত হত। যদিও সরকারি তরফে দাবি করা হয়েছে, বাস্তবতার নিরিখেই রাজ্যের ইচ্ছের বিরুদ্ধে সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। জানুয়ারি থেকেই পাস ফেল চালু হচ্ছে শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে। এই সিদ্ধান্তের সূত্রেই, পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ব্যাপারে ডিসেম্বরের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা তখনই ফলপ্রসূ হবে যখন নম্বর অফ রুম থাকবে। ৩১ ডিসেম্বরের পর আমরা খতিয়ে দেখে রিপোর্ট চেয়েছি। তা পাঠানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত। তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস ফেল ফেরানোর সিদ্ধান্তের পরও বিতর্কের শেষ হল না। যে বিতর্ক শুরু হয়েছিল ১৯৮০-তে জ্যোতি বসুর আমলে। সে সময় প্রাথমিক স্তর থেকে পাস ফেল এবং ইংরেজি তুলে দিয়েছিল তৎকালীন বাম সরকার। এরপর মনমোহন সিংহের ইউপিএ-টু সরকারের আমলে ২০০৯-এ শিক্ষার অধিকার আইনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস ফেল প্রথা রদ হয়।  নরেন্দ্র মোদির সরকার প্রথমবার ক্ষমতায় এসে আবার পাস ফেল ফেরানোর উদ্যোগ নেয়। মতামত নেওয়া হয় বিভিন্ন রাজ্যের।  সংসদের দুই কক্ষে এ সংক্রান্ত বিল পাশ হয়। এবার কেন্দ্রের প্রস্তাবমতো পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে চালু হচ্ছে পাস ফেল।  রাজ্যের ইচ্ছেমতো টানা পঞ্চম শ্রেণি থেকে নয়। বিতর্ক তাই রয়েই গেল।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Bihar Shootout: পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget