এক্সপ্লোর

Viral News: ভুরু ঠিক করতে গিয়েছিলেন স্ত্রী, পার্লারে ঢুকে বিনুনিই কেটে নিলেন স্বামী, থানায় অভিযোগ দায়ের

Uttar Pradesh News: উত্তরপ্রদেশের হরদোই জেলে থেকে এই ঘটনা সামনে এসেছে।

হরদোই: পার্লারে ভুরু ঠিক করতে গিয়েছিলেন স্ত্রী। জানতে পেরে ছুটে গেলেন স্বামী। পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দিলেন তিনি। উত্তরপ্রদেশে ঘটেছে এমন আজব ঘটনা। মহিলার বাবার দাবি, পণের দাবিতে শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। তাই মেয়েকে বাড়ি এনেছিলেন তিনি। আর সেখানেই চড়াও হন জামাই। (Viral News)

উত্তরপ্রদেশের হরদোই জেলে থেকে এই ঘটনা সামনে এসেছে। একবছর আগে রাধাকৃষ্ণের মেয়ের সঙ্গে বিয়ে হয় রামপ্রতাপের। শনিবার রামপ্রতাপকে গ্রেফতার করে পুলিশ। তিনি পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দেন বলে অভিযোগ। মেয়েটির বাবা পণের জন্য হেনস্থার মামলা দায়ের করেছেন। (Uttar Pradesh News)

রাধাকৃষ্ণ জানিয়েছেন, এক বছর আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের। কিন্তু পণ সংক্রান্ত দাবিদাওয়া থামছিলই না। ফ্রিজ, কুলারেক জন্য মেয়েকে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন। লাগাতার হেনস্থা  করা হচ্ছিল। এক সপ্তাহ আগে তাই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি।

কিন্তু শনিবার বাড়ির কাছে একটি বিউটি পার্লারে ভুরু ঠিক করাতে যান মেয়েটি। সেই সময় স্বামী রামপ্রতাপ তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। সার্কল অফিসার রবিপ্রকাশ জানিয়েছেন, বিউটি পার্লারে মেয়েটির উপর রামপ্রতাপ চড়াও হন বলে অভিযোগ। তাঁর চুলের বিনুনি কেটে দেন। মেয়েটির বাবা সেই নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

পণের জন্যই মেয়ের বিনুনি কাটা গিয়েছে বলে দাবি রাধাকৃষ্ণের। যদিও স্থানীয়দের দাবি, বিনুনি কেটে নেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। স্ত্রীর বিউটি পার্লারে যাওয়া পছন্দ হয়নি রামপ্রতাপের। সেই রাগেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

অন্য দিকে, উত্তরপ্রদেশেরই মেরঠ থেকে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেখানে ২২ বছর বয়সি মহম্মদ আজিমের সঙ্গে বিয়ে ঠিক হয় শামলি জেলার ২১ বছরের মান্তাশার। বিয়েতে ঘটকালি করেছিলেন আজিমের দাদা নাদিম এবং বৌদি শায়েদা। সেই মতো নির্ধারিত দিনে বিয়েও হয় আজিমের। কিন্তু নববধূ ঘোমটা সরাতে দেখা যায়, মান্তাশার পরিবর্তে তাঁর বিধবা মায়ের সঙ্গে বিয়ে হয়েছে আজিমের।

বিষয়টি নিয়ে থানায় ছোটেন আজিম। কনেবদল হওয়া নিয়ে অভিযোগ জানান যেমন, তেমনই দাদা-বৌদি তাঁকে ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন। তবে শেষ পর্যন্ত বিষয়টির মীমাংসা হয়ে যায় বলে জানিয়েছেন ব্রহ্মপুরী থানার আধিকারিক সৌম্যা আস্থানা। তিনি জানান, দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। অভিযোগ তুলে নিয়েছেন আজিম। জানিয়েছেন, আর আইনি পদক্ষেপ করতে চান না তিনি।

Input By : https://bengali.abplive.com/offbeat/viral-news-man-allegedly-tricked-into-marrying-bride-s-mother-in-uttar-pradesh-1131387

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget