এক্সপ্লোর

ইন্দোনেশিয়ার অ্যাচে প্রদেশে প্রাক-বিবাহ যৌন সম্পর্কের জন্য ১০০ বার বেত্রাঘাতের শাস্তি, জ্ঞান ফিরিয়ে ফের বেত আধমরা যুবককে

শপাঁচেক লোকজনের মনে এই দৃশ্য দেখেও কোনও হেলদোল হয়নি। কেউ কেউ চিত্কার করে ওঠে, আরও মারো, আরও। জনৈক প্রত্যক্ষদর্শী মহম্মদ ইউনুসকে বলতে শোনা যায়, আইন ভাঙার এই ফল সহ্য করতে হবে ওকে।

ইন্দোনেশিয়া: বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানোয় বেত্রাঘাত। বেতের ঘায়ে আধমরা যুবকের জ্ঞান ফিরিয়ে আবার বেত মারা হল বাকি সাজা পূরণ করার জন্য! ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের রক্ষণশীল অ্যাচে এলাকার ঘটনা। সেখানে জুয়া, মদ্যপান, সমকামী বা প্রাক-বিবাহ যৌনতা সহ একাধিক অপরাধ ইসলামি আইনে নিষিদ্ধ। আন্তর্জাতিক স্তরে প্রবল শোরগোল, নিন্দা সত্ত্বেও এসব অপরাধে দোষীকে জনসমক্ষে চাবুক বা বেত মারা বহাল রয়েছে। অ্যাচেই সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার একমাত্র জায়গা যেখানে কঠোর ভাবে ধর্মীয় আইন কার্যকর হয়। বৃহস্পতিবার ২২ বছরের ওই ছেলেটিকে এক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক গড়ায় ১০০ ঘা বেতের বাড়ির সাজা দেওয়া হয়। অ্যাচের তিমুর জেলায় তার মতোই সাজা দেওয়া হয় এক মহিলাকে, পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোয়। স্থানীয় মসজিদের বাইরে দেখা যায়, ছেলেটি মুখোশধারী শরিয়া অফিসারকে মূর্ছা যাওয়ার আগে কাতর আবেদন করছে পিঠে বেতের ঘা বন্ধ করার জন্য। কিন্তু তার জ্ঞান ফিরিয়ে আবার চলে বেত্রাঘাত। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শপাঁচেক লোকজনের মনে এই দৃশ্য দেখেও কোনও হেলদোল হয়নি। কেউ কেউ চিত্কার করে ওঠে, আরও মারো, আরও। জনৈক প্রত্যক্ষদর্শী মহম্মদ ইউনুসকে বলতে শোনা যায়, আইন ভাঙার এই ফল সহ্য করতে হবে ওকে। গত জুলাইয়ে তিনজনের প্রত্যেককে বেত্রাঘাত করা হয় ১০০ বার, প্রাক-বিবাহ যৌনতার জন্য। গত বছর দুটি নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের জন্য ধরা পড়া দুজনকে ১০০ বার বেত মারা হয়। অন্য ধরনের অপরাধের ক্ষেত্রেও চাবুক বা বেত্রাঘাত করা হয়, তবে সংখ্যায় কম। গত অক্টোবরে অ্যাচের প্রশাসনিক কর্তারা ঘোষণা করেন, বিপন্ন জন্তুজানোয়ার, ওরাংওটাং বাঘ ও অন্য বন্যপ্রাণী চোরাশিকারীদেরও নতুন আইনে ১০০টা পর্যন্ত বেত্রাঘাতের সাজা হবে। মানবাধিকার গোষ্ঠীগুলি প্রকাশ্যে বেত্রাঘাতকে নিষ্ঠুর বলে নিন্দা করেছে। এর অবসান চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। কিন্তু এমন সাজার পক্ষে বিপুল সমর্থন জানিয়েছে অ্যাচের সংখ্যাগরিষ্ঠ মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget