এক্সপ্লোর

আদিত্যনাথকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট শেয়ারের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, বললেন, 'ভুল করে শেয়ার করেছি'

কুরেশির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ভুল করে পোস্টটি শেয়ার করে ফেলেছেন বলে জানিয়েছেন।

লখনউ: যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর পোস্ট শেয়ার করে বিপাকে ব্যবসায়ী। গ্রেটার নয়ডার জেওয়ার এলাকার বাসিন্দা চাঁদ কুরেশি নামে ওই ব্য়বসায়ীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি আক্রমণাত্মক পোস্ট সোস্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ উঠেছে। তাঁকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। কুরেশির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ভুল করে পোস্টটি শেয়ার করে ফেলেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে এক সরকারি অফিসার বলেছেন, কুরেশি ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর একটি পোস্ট শেয়ার করেছেন। স্থানীয় এক বাসিন্দা জেওয়ার থানায় এব্যাপারে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৪ (শান্তিভঙ্গে উসকানি দেওয়ার জন্য ইচ্ছে করে অপমান করা) সহ বেশ কিছু ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। গত জুনে গোরক্ষপুরে দুজনকে গ্রেফতার করা হয়েছিল সোস্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে। তারও আগে নয়ডার এক সাংবাদিক, একটি বেসরকারি খবরের চ্যানেলের প্রধান ও সম্পাদককেও আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর কনটেন্ট প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Uttar Pradesh News : 'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক
'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget